চাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রাণালয়ের কম্বল বিতরণ শুরু

জেলার ৮টি উপজেলা ও ৭টি পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক ১৩ জানুয়ারি ২০১৯ পর্যন্ত ৪৫ হাজার কম্বল বিতরণের জন্যে বরাদ্দ দিয়েছেন। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার তথ্য মতে, প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে চাঁদপুরের জন্যে ৩২ হাজার এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে ১৩ হাজার কম্বল বরাদ্দ দিয়েছেন। যা সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভায় প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা মঙ্গলবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে। বরাদ্দকৃত কম্বল বিতরণের লক্ষ্যে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভাসমূহে অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মধ্যে…

Read More

রাজশাহীর বিপক্ষে খুলনার সংগ্রহ ৯ উইকেটে ১২৮ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সিলেট পর্বের প্রথম ও টুর্নামেন্টের ১৫তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করেছে খুলনা টাইটান্স। খুলনার পঞ্চম ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি দলের ব্যাটসম্যানরা। রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৬ রান করেন সাত নম্বরে নামা আরিফুল হক। এছাড়া ইংল্যান্ডের ডেভিড মালান ১৫, জুনায়েদ সিদ্দিকী ১৪, জহিরুল ইসলাম-দক্ষিণ আফ্রিকার ডেভিড উইস ১৩ রান করে করেন। রাজশাহীর শ্রীলংকান বোলার ইসুরু উদানা-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ-আরাফাত সানি ২টি করে উইকেট নেন।

Read More

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান

সফররত জাপানের অর্থনৈতিক পুনর্জাগরণ বিষয়ক মন্ত্রী তোশিমিতসু মোটেগি বলেছেন, তার দেশ বাংলাদেশের প্রধান উন্নয়ন ক্ষেত্র, বিশেষ করে রূপকল্প-২০২১ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে জাপান বিনিয়োগে আগ্রহী।’ জাপানের মন্ত্রী তোশিমিতসু মোটেগি আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তোশিমিতসু মোটেগি বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই জাপান বাংলাদেশের মহান উন্নয়ন সহযোগি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার গোড়া পত্তন করেছিলেন। জাপানের মন্ত্রী সাক্ষাতে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের…

Read More

নিজেদের ভরাডুবির কারণ খুঁজতে বিএনপির প্রতি আহবান হানিফের

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি নিজেদের ভরাডুবির কারণ খোঁজে বের না করে ব্যর্থতা ঢাকতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পথ বেছে নিলে রাজনীতি থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি বলেন, ‘বিএনপির নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কারচুপির অভিযোগ আনার দরকার নেই। তাদের ব্যর্থতার কারণগুলো খোঁজে বের করার দরকার। তা করতে ব্যর্থ হলে রাজনীতিতে তাদের (বিএনপি) কবর রচিত হবে।’ হানিফ বলেন, বিএনপি তাদের দুর্নীতি ও সন্ত্রাসের দায়ে দন্ডপ্রাপ্ত নেতাদের বাদ দিয়ে উদার ও সৎ নেতৃত্ব গ্রহণ করলে তাদের প্রতি দেশের মানুষের আস্থা…

Read More

নিজেদের ভরাডুবির কারণ খুঁজতে বিএনপির প্রতি আহবান হানিফের

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি নিজেদের ভরাডুবির কারণ খোঁজে বের না করে ব্যর্থতা ঢাকতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পথ বেছে নিলে রাজনীতি থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি বলেন, ‘বিএনপির নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কারচুপির অভিযোগ আনার দরকার নেই। তাদের ব্যর্থতার কারণগুলো খোঁজে বের করার দরকার। তা করতে ব্যর্থ হলে রাজনীতিতে তাদের (বিএনপি) কবর রচিত হবে।’ হানিফ বলেন, বিএনপি তাদের দুর্নীতি ও সন্ত্রাসের দায়ে দন্ডপ্রাপ্ত নেতাদের বাদ দিয়ে উদার ও সৎ নেতৃত্ব গ্রহণ করলে তাদের প্রতি দেশের মানুষের আস্থা…

Read More

সংরক্ষিত নারী আসনে তফসিল ১৭ ফেব্রুয়ারি : ইসি সচিব

 নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে ৪২তম কমিশন বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন । তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের এমপিদের ভোটের জন্য রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়া হবে। দলগুলো অন্য কোনো রাজনৈতিক দল না জোটের সঙ্গে নির্বাচন করবে- তা জানানোর জন্য বলা হবে। স্বতন্ত্র এমপিরা কিভাবে নির্বাচন করবেন তাও জানাতে বলা হবে। এককভাবে থাকবেন না জোটগতভাবে নির্বাচন করবেন তা ইসিকে ৩০ জানুয়ারি মধ্যে অবহিত করতে হবে। তিনি সাংবাদিকদের বলেন,…

Read More

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

কাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ সকাল ১০টা মনোনয়ন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া উপস্থিত…

Read More

সাভার ও আশুলিয়া পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শিল্পাঞ্চলে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মঙ্গলবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকরা দল বেধে কারখানায় প্রবেশ করেছে। প্রতিটি কারখানায় শ্রমিকরা স্বাভাবিক দিনের মতোই চালাচ্ছে উৎপাদন। এদিকে, সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোন কর্মবিরতী, কারখানায় প্রবেশের পর শ্রমিকদের বের হয়ে যাওয়াসহ শ্রমিক-পুলিশ সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ…

Read More