সাভার ও আশুলিয়া পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছে

Saver5প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শিল্পাঞ্চলে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকরা দল বেধে কারখানায় প্রবেশ করেছে। প্রতিটি কারখানায় শ্রমিকরা স্বাভাবিক দিনের মতোই চালাচ্ছে উৎপাদন।
এদিকে, সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোন কর্মবিরতী, কারখানায় প্রবেশের পর শ্রমিকদের বের হয়ে যাওয়াসহ শ্রমিক-পুলিশ সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এছাড়া টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে আশুলিয়া বাজার পরযন্ত যানচলাচল সীমিত করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানিয়েছে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে এখন কোন সমস্য নেই। এছাড়া তিনি আরও জানিয়েছে সাভার ও আশুলিয়ায় বর্তমানে কোন বাড়ি ভাড়া বাড়াবে না মালিকপক্ষ।
ভক্স পপ শাহ মিজান শাফিউর রহমান পুলিশ সুপার ঢাকা জেলা।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার সামনে সর্তক অবস্থান নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পোশাক কারখানা নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারেও সেবাপারে সর্তক রয়েছেন তারা।
ভক্স পপ স্থানীয় আওয়ামী লীগের এক নেতা।
এদিকে শ্রমিকদের বেতন বাড়ানোয় তারা কাজে যোগ দিয়েছে বলে জানিয়েছে তারা।
ভক্স পপ কয়েকজন শ্রমিক।
এদিকে টানা অষ্টম দিন কারখানাগুলোতে উৎপাদন বন্ধ থাকায় মালিকরা বিপাকে পড়েছে সমস্যা পুষিয়ে নিতে বায়ারদের সহযোগীতা করেছেন মালিকরা।
ভক্স পপ সিপার সমাজপতি হেড অব কমপ্লায়েন্স।
সুষ্ঠ ও সুন্দর ভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করায় শ্রমিকদের ধন্যবাদ দিয়েছে মালিকরা।

Related posts

Leave a Comment