জাবির ধর্মঘট ও প্রতিবাদ সভা

১ জুলাই , ২০২৪ (বিবিনিউজ ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ,অফিসার সমিতি ও কর্মচারী কল্যাণ সমিতির আহবানে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ থেকে পূর্ণদিবস কর্মবিরতি  কর্মসূচী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা  তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন । পূর্ণদিবস কর্মবিরতির কারনে সকাল থেকে কোন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 

এদিকে জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবীতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জাবি অফিসার সমিতি ও রেজিস্ট্রার ভবনের সামনে কর্মচারী কল্যান সমিতি প্রতিবাদ কর্মসূচী পালন করছে। এবং লাস্ট বর্জন করে শিক্ষক সমিতি গণসংযোগ করে বলে জানান শিক্ষক সুমিতির সভাপতি অধ্যাপক ড মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর সাঈদ রানা।

Related posts

Leave a Comment