ডাচ- বাংলা ব্যাংক ব্যাংক কলোনি এজেন্ট শাখা পরিদর্শনে সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার,৩১ জুলাই ২০২৪(বিবিনিউজ):ডাচ- বাংলা ব্যাংক পিএলসি সাভার বাজার রোড শাখা এবং সাভার এরিয়া অফিস থেকে হঠাৎ ঝটিকা পরিদর্শনে আসেন ঢাকার সাভার ব্যাংক কলোনি এজেন্ট শাখায়। পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেন এবং শাখার উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরিদর্শন প্রধান ছিলেন, সাভার বাজার রোড শাখার ডেপুটি ম্যানেজার বাবু শংকর মজুমদার, এই টিমের সাথে আরো ছিলেন, এরিয়া ম্যানেজার আমির উদ্দিন, আরএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লোন অফিসার সুলতান মাহমুদ, আর এম খবির হোসেন, এ আরও উজ্জ্বল সরকার ও এ আরও কানিশ ফাতেমা। সাভার ব্যাংক কলোনি শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এইচবিসি শাখার ওনার…

Read More

কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক

৩০ জুলাই ২০২৪(বিবিনিউজ): কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।মন্ত্রিপরিষদ সচিব বলেন, গতকাল বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তিনি জানান, গতকাল বৈঠকে কোটা আন্দোলন নিয়ে…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

স্টাফ রিপোর্টার,৩০ জুলাই ২০২৪(বিবিনিউজ):কাটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা প্রক্টর অফিসকে অবহিত করার জন্য বলা হয়েছে।সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা ধরণের সংবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর…

Read More

আগামীকাল থেকে সব অফিস স্বাভাবিক সময়ে চলবে: জনপ্রশাসন মন্ত্রণালয়

৩০ জুলাই ২০২৪(বিবিনিউজ):কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ এবং আরও কয়েক দিন সীমিত সময় অফিস চলার পর আগামীকাল বুধবার থেকে আবারও স্বাভাবিক সময়ের মতো অফিস চলবে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১–২৩ জুলাই সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। অফিস চলেছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

Read More

সব কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

২৯ জুলাই ২০২৪(বিবিনিউজ): সরকার মূল দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।রবিবার রাতে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের দেওয়া এক লিখিত বার্তায় আন্দোলন স্থগিতের এই ঘোষণা দেওয়া হয়।লিখিত বার্তায় তারা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এ সকল অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবী জানাচ্ছি। আমাদের প্রধান দাবী ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন।’শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার…

Read More

দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয় : প্রধানমন্ত্রী

২৭ জুলাই ২০২৪(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করার ষড়যন্ত্রের মাধ্যমেই বাংলাদেশকে আবার ভিক্ষুকের দেশে পরিণত করতে দেশব্যাপী ধ্বংসাত্মক তান্ডবলীলা চালানো হয়।দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ও শিবিরের সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এটা করার উদ্দেশ্য ছিল আমাদের অর্থনীতিকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেশকে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করা। এটাই বোধ হয় এর পেছনে তাদের ষড়যন্ত্র।’এভাবে আর কেউ যেন কোন ধ্বংসযজ্ঞ চালাতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী আজ সকালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে শেরেবাংলা নগরের…

Read More

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

২৬ জুলাই ২০২৪(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ করার জন্যই দেশব্যাপী তান্ডব চালিয়েছে।তিনি এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।মেট্রোরেল, বিটিভিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এ সবের সঙ্গে জড়িত, সারা বাংলাদেশের আনাচে-কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন। তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে এই আহ্বান জানাচ্ছি।’প্রধানমন্ত্রী আজ সকালে গত ১৮ জুলাই কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে রামপুরাস্থ বাংলাদেশ…

Read More

সাভারে প্রধানমন্ত্রীর নির্দেশে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,২৬ জুলাই ২০২৪(বিবিনিউজ):সাভারে চলমান আন্দোলন ও কারফিউয়ে ক্ষতিগ্রস্ত সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় ওই এলাকার কয়েক’শ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

Read More

কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়ায় পৃথক ১১টি মামলা

স্টাফ রিপোর্টার,২৬ জুলাই ২০২৪(বিবিনিউজ):কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক ১১টি মামলা হয়েছে। গত কয়েকদিনে পর্যায়ক্রমে সাভার মডেল থানায় আটটি ও আশুলিয়া থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে সকালে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী জানান।এ সব মামলায় প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, গত দুইদিন অভিযান চালিয়ে প্রায় আড়াই’শ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ বলছে, সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিএনপি-জামায়াতের একাধিক নেতার নাম রয়েছে প্রত্যেকটি মামলায়।এর আগে কোটা সংস্কার…

Read More

ক্রেডিট কার্ড বিল, ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের বিষয়ে নির্দেশনা

২৪ জুলাই ২০২৪(বিবিনিউজ):দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে যাঁরা ক্রেডিট কার্ডের বিল, ঋণের বকেয়া ও বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি পরিশোধ করতে পারেননি, বাড়তি সুদ ছাড়াই তাঁদের অর্থ পরিশোধে ব্যবস্থা নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ পৃথক দুই প্রজ্ঞাপনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। কারফিউ ও সাধারণ ছুটির সময়ে যাঁদের ঋণের বকেয়া, ক্রেডিট কার্ডের বিল ও সঞ্চয়ী আমানতের কিস্তি দেওয়ার সময় ছিল, তাঁরা ৩১ জুলাই পর্যন্ত তা জমা দিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে, ১৮-২৫ জুলাই সময়ে প্রদেয় কিস্তির জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কোন ধরনের…

Read More