১০ জুলাই ২০২৪(বিবিনিউজ):সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এর ফলে রাজধানী জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এর চাপ পড়েছে মেট্রোরেলের ওপর। যাত্রীদের চাপ সামলাতে মতিঝিল স্টেশনে প্রবেশ ফটক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বিকেল পৌনে চারটায় কারওয়ান বাজার মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, বসুন্ধরা সিটি প্রান্তের প্রবেশমুখে যাত্রীদের ভিড় সিঁড়ি পর্যন্ত চলে এসেছে। স্টেশনের ভেতরে ঠাঁই নাই অবস্থা। টিকিট কাউন্টার ও টিকিট কেনার মেশিনের সামনে উপচে পড়া ভিড়।বসুন্ধরা সিটি প্রান্তের প্রবেশমুখে যাত্রীদের ভিড় সিঁড়ি পর্যন্ত চলে এসেছে মিরপুর যাওয়ার জন্য মেট্রো স্টেশনে এসেছেন আনিসুর…
Read MoreDay: July 10, 2024
সাভারের আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো কৃতী শিক্ষার্থীদের ২দিন ব্যাপি সংবর্ধনা অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার,১০ জুলাই ২০২৪(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ঢাকা পর্বের জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের দুই দিন ব্যাপি সংবর্ধনা অনুষ্ঠান। আজ দ্বিতীয় দিনের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা,মানিকগঞ্জ ও গাজীপুর জেলার নয় হাজারেরও বেশী কৃতী শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। সংবর্ধনার প্রথম দিন ঢাকা জেলার দশ হাজার কৃতী শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিলো। সকাল থেকে দুপুর পর্যন্ত কৃতী শিক্ষার্থীদের জন্য নানা আয়োজন করা হয় আশুলিয়ার জামগড়ার থিম পার্ক খাত ফ্যান্টাসি কিংডমে। কৃতী শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধনার আয়োজন করেন দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলো। অনুষ্ঠানের পৃষ্ট পোষকতায় ছিলো শিক্ষার…
Read Moreকোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাবির শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার,১০ জুলাই ২০২৪(বিবিনিউজ):সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল সাড়ে দশটা থেকে মহাসড়ক অবরোধ শুরু করেন তারা। অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত।এর আগে বিশ্ববিদ্যালয়ের থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়।এ সময় শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’,‘মুক্তিযুদ্ধের বাংলায়,…
Read More