সাভারের আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো কৃতী শিক্ষার্থীদের ২দিন ব্যাপি সংবর্ধনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার,১০ জুলাই ২০২৪(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ঢাকা পর্বের জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের দুই দিন ব্যাপি সংবর্ধনা অনুষ্ঠান। আজ দ্বিতীয় দিনের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা,মানিকগঞ্জ ও গাজীপুর জেলার নয় হাজারেরও বেশী কৃতী শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। সংবর্ধনার প্রথম দিন ঢাকা জেলার দশ হাজার কৃতী শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিলো। সকাল থেকে দুপুর পর্যন্ত কৃতী শিক্ষার্থীদের জন্য নানা আয়োজন করা হয় আশুলিয়ার জামগড়ার থিম পার্ক খাত ফ্যান্টাসি কিংডমে। কৃতী শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধনার আয়োজন করেন দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলো। অনুষ্ঠানের পৃষ্ট পোষকতায় ছিলো শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো। শিক্ষার্থীরা এসময় রাইডে উঠাসহ আনন্দ উল্লাসে মেতে উঠেন। এই সংবর্ধনা শিক্ষার্থীদেরকে পড়া শুনায় আরও ব্যাপক উৎসাহ যোগাবে বলে জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নহযোগী সম্পাদক সুমনা শারমীন,নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ,ইউনির্ভাসিটি অব লিভারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ড.ইমরান রহমান,ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য ড.কামরুল আহসান,প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক,শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনা।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মিডিয়া পার্টনার ছিলো এটিএন বাংলা।

Related posts

Leave a Comment