৩০ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণকালে প্রয়োজনে সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।আবহাওয়া পরিস্থিতির কারণে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে বোর্ডটি সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে।আজ ৩০ জুন ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আবহাওয়া অধিদপ্তরের সূত্র হতে জানা যায় যে, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রের মূল গেইট খুলে…
Read MoreMonth: June 2024
সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস
৩০ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : বৈশ্বিক মহামারি করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবলা করে চলমান উন্নয়ন বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ শ্লোগান সম্বলিত এই বাজেট পেশ করেন।আজ বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন…
Read Moreটি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত
২৯জুন, ২০২৪ (বিবিনিউজ ) : টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরের ব্লকবাস্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রথমবারের মত আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় প্রোটিয়ারা। প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতের চোখ দ্বিতীয় শিরোপা ঘরে তোলা।বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।গ্রুপ পর্বে ৪ ও সুপার এইটে ৩ ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেমিতে উঠলেও চিন্তার ভাঁজ কপালে ছিলো প্রোটিয়াদের। কারন ওয়ানডে ও টি-টোয়েন্টি…
Read Moreনানা আয়োজনে সাভারে সিটিজেন ক্লাবের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার,২৯জুন, ২০২৪ (বিবিনিউজ ) :নানা আয়োজনে সাভারে সিটিজেন ক্লাবের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সাভারের শিমুলতলা এলাকায় এ ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ । সাভারে সিটিজেন ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামীগের সহ সভাপতি অধ্যাপক ডা.এনামুর রহমান,সাভার পৌর পিতা মেয়র আলহাজ¦ আব্দুল গনি, ডাঃ ফরিদা এনাম,জেনারেল…
Read Moreজাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’ উদ্বোধন করেছেন।তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৬ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ ও প্রদান করেন।শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৮টি ক্যাটাগরিতে ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী, ১৫ ব্যক্তি এবং তিনটি সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেছেন।‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’-এর প্রতিপাদ্য হচ্ছে ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’।প্রাথমিক…
Read Moreনারী নির্যাতন ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচী পালন
স্টাফ রিপোর্টার,২৬ জুন, ২০২৪ (বিবিনিউজ ) :নারী নির্যাতন ও অপপ্রচারের বিরুদ্ধে এবং পাওনা অর্থ ফেরত না দেওয়ায় মানববন্ধনসহ প্রতিবাদ সভার কর্মসূচী পালন করেছে বিভিন্ন মানবাধিকার ও পেশাজীবি সংগঠন।ঢাকার সাভার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচী পালন করা হয়।এ সময় ভুক্তভোগী পরিবার জানায়, সাভারের ব্যাংক কলোনীর মালি পাড়ায় নির্যাতিত দুই সন্তানের জননী সুমাইয়ার স্বামী সৈয়দ আমজাদ হোসেন ও তার পরিবারের অন্যান্য সদস্য কর্তৃক বারবার গৃহবধু সুমাইয়াকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হয়। এতে করে দীর্ঘদিন সুমাইয়া মুমুর্ষ অবস্থায় সাভার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। ভুক্তভোগী পরিবার…
Read Moreসাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সেনা প্রধান
স্টাফ রিপোর্টার,২৪ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান, ওএসপি, এসজিপি, পিএসসি আজ (২৪ জুন ২০২৪) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের প্রতি সশস্ত্র সালাম দেন। নেপথ্যে বেজে উঠে বিউগেলের করুন সুর। সবশেষে জাতীয় শহীদ স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নবনিযুক্ত সেনা প্রধান।
Read Moreবরগুনায় বরযাত্রী নিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৭
২২ জুন, ২০২৪ (বিবিনিউজ ) :বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে গেছে। ওই মাইক্রোবাসের থাকা সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনো পানির নিচে।
Read Moreঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে র্যাবের গোয়েন্দা নজরদারি আছে : র্যাব
১৩ জুন, ২০২৪ (বিবিনিউজ ) :ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে প্রতিটি রেলস্টেশনে র্যাবের গোয়েন্দা দল কাজ করছে। আমরা মোবাইল ট্র্যাকিং চালু রেখেছি। এ বছর দূরপাল্লার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে।তিনি বলেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি রয়েছে। আগামীতে এই টিকিট কালোবাজারি আর থাকবে…
Read More২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক সহ ১৫ জন পলাতক : সংসদে প্রধানমন্ত্রী
১২ জুন, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ১৫ সাজাপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে। তিনি বলেন, “৪৯ জনের মধ্যে ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ ১৫ জন পলাতক রয়েছে।” পলাতক আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে. বলেও তিনি উল্লেখ করেন। তিনি আজ জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের (মহিলা আসন-৩৫) এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে…
Read More