৩১ মে, ২০২৪ (বিবিনিউজ ) : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত অভ্যর্থনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ অবদান রাখা বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈদেশিক নীতি অনুযায়ী বাংলাদেশ সবসময় শান্তির প্রচেষ্টায় জাতিসংঘের অগ্রভাগে রয়েছে।’ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশী শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষায় অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে…
Read MoreMonth: May 2024
জনগণ ও দেশের উন্নয়নে আওয়ামী লীগ আন্তরিকভাবে নিবেদিত: প্রধানমন্ত্রী
৩০ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ জনগণ ও দেশের উন্নয়নে সর্বদা আন্তরিকভাবে নিবেদিত।তিনি বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি, ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার সব ধরনের সহযোগিতা আমরা করবো।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জেলা প্রশাসনের আয়োজিত কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।দেশের দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এইসব উন্নয়ন সম্ভব হয়েছে।তিনি বলেন, ‘অনেক লোকই তো ক্ষমতায় ছিল, কিন্তু…
Read Moreজাবির অধ্যাপক জুলকারনাইন সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালককে উপাচার্যের অভিনন্দন
২৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এ নিয়োগ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষা-সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায়, অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনের অব্যাহত সাফল্য কামনা করেন। অধ্যাপক জুলকারনাইন উপ-পরিচালক হিসেবে দক্ষিণ এশিয়ায় সংস্কৃতি যোগাযোগ ও আন্তঃরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে অবদান রাখবেন…
Read More২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন রাঙ্গুনিয়া, দুর্ভোগে লাখো গ্রাহক
২৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন লাখো গ্রাহক। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়িতে প্রাত্যহিক কাজে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া অনেক বাড়িতে পানির সংকট দেখা দিয়েছে। মুঠোফোনে চার্জ না থাকায় প্রয়োজনীয় যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে। তবে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, উপজেলাটিতে পুরোপুরিভাবে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে। ভুক্তভোগীরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল সোমবার সকাল থেকে ঝোড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ওই সময় কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকলেও…
Read More১৪ হাজার রান ও ৭শ উইকেট ক্লাবে সাকিবই প্রথম
২৬ মে, ২০২৪ (বিবিনিউজ ডেস্ক ) :যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারানোর পথে অনন্য এক কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। কাল যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব। যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭০০তম উইকেট। বল হাতে ৭০০ উইকেট নেওয়া সাকিবের ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে রান আছে ১৪ হাজারের বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশের অন্য কোনো বোলারের ৪০০ উইকেটও নেই। দ্বিতীয় স্থানে থাকা পেসার মাশরাফি বিন মুর্তজার…
Read Moreপায়রা ও মোংলা বন্দরসহ ৯ জেলায় ১০ নম্বর মহা বিপৎসংকেত
২৬ মে, ২০২৪ (বিবিনিউজ ) :পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নতুন করে ৯ নম্বর বিপদ সংকেত দেখাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে…
Read Moreছয় জেলাকে ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ
২৫ মে, ২০২৪ (বিবিনিউজ ) :দেশের ছয় জেলাকে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই ঘূর্ণিঝড় নিয়ে এ পর্যন্ত প্রাপ্ত পূর্বাভাস ও ভূমি অতিক্রমের সম্ভাব্য এলাকার ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সভায় এ নির্দেশ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে গভীর নিম্নচাপ সৃষ্টির কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যায় এ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে…
Read Moreঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
২৫ মে, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বলেন, ঢাকাবাসী যাতে সুন্দর জীবন যাপন করতে পারে সেজন্য তাঁর সরকার কাজ করে যাচ্ছে।তিনি বলেন, ‘চারটি প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার বিশেষ করে পুরান ঢাকার মানুষ উপকৃত হবে এবং তারা সুন্দর জীবন যাপন করতে পারবে। এই প্রকল্পগুলো নতুনভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দেবে।’প্রকল্পগুলো হচ্ছে- বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপনী বিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট সারির ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মণি সরণি’, ধানমন্ডি লেকে…
Read Moreধামরাইয়ের বীর মুক্তিযোদ্ধা মেরাজ চেয়ারম্যান আর নেই
২১ মে, ২০২৪ (বিবিনিউজ ) :বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকার ধামরাই উপজেলা কমিটির নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন চেয়ারম্যান(৭০) অসুস্থতার কারণে গতকাল রাতে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বাড়ী ধামরাই সদরে এবং বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র , এক কন্যা ও ভাই বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান মরহুম মেরাজ উদ্দিনের প্রথম জানাজা নামাজ গার্ড অফ অনারের মাধ্যমে ধামরাই সদরে এবং দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি বাইশাকান্দা ইউনিয়নের গোলাইকান্দা গ্রামে বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে এবং…
Read More২য় ধাপেও উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের
২১ মে, ২০২৪ (বিবিনিউজ ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় ধাপেও উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক।আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষের আগ্রহ নষ্ট করতেই নির্বাচন নিয়ে বিএনপি, টিআইবিসহ কিছু দেশ বিরোধী বুদ্ধিজীবী অপপ্রচার আর মিথ্যাচার করছে। প্রথম ধাপের মতই দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক এবং সংঘাত বিহীন সুষ্ঠু নির্বাচন হয়েছে।জিয়াউর…
Read More