ধামরাইয়ের বীর মুক্তিযোদ্ধা মেরাজ চেয়ারম্যান আর নেই

২১ মে, ২০২৪ (বিবিনিউজ ) :বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকার ধামরাই উপজেলা কমিটির নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন চেয়ারম্যান(৭০) অসুস্থতার কারণে গতকাল রাতে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বাড়ী ধামরাই সদরে এবং বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র , এক কন্যা ও ভাই বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান মরহুম মেরাজ উদ্দিনের প্রথম জানাজা নামাজ গার্ড অফ অনারের মাধ্যমে ধামরাই সদরে এবং দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি বাইশাকান্দা ইউনিয়নের গোলাইকান্দা গ্রামে বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে এবং…

Read More

২য় ধাপেও উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের

২১ মে, ২০২৪ (বিবিনিউজ ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় ধাপেও উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক।আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষের আগ্রহ নষ্ট করতেই নির্বাচন নিয়ে বিএনপি, টিআইবিসহ কিছু দেশ বিরোধী বুদ্ধিজীবী অপপ্রচার আর মিথ্যাচার করছে। প্রথম ধাপের মতই দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক এবং সংঘাত বিহীন সুষ্ঠু নির্বাচন হয়েছে।জিয়াউর…

Read More