২৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এ নিয়োগ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষা-সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায়, অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনের অব্যাহত সাফল্য কামনা করেন। অধ্যাপক জুলকারনাইন উপ-পরিচালক হিসেবে দক্ষিণ এশিয়ায় সংস্কৃতি যোগাযোগ ও আন্তঃরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে অবদান রাখবেন…
Read MoreDay: May 28, 2024
২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন রাঙ্গুনিয়া, দুর্ভোগে লাখো গ্রাহক
২৮ মে, ২০২৪ (বিবিনিউজ ) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন লাখো গ্রাহক। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়িতে প্রাত্যহিক কাজে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া অনেক বাড়িতে পানির সংকট দেখা দিয়েছে। মুঠোফোনে চার্জ না থাকায় প্রয়োজনীয় যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে। তবে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, উপজেলাটিতে পুরোপুরিভাবে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে। ভুক্তভোগীরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল সোমবার সকাল থেকে ঝোড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ওই সময় কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকলেও…
Read More