২৯ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন ।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এরআগে ব্যাংককের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে বিমানটি ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে ২৪ এপ্রিল এখানে পৌঁছেন।শেখ হাসিনা গত ২৬ এপ্রিল থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউজে (থাই প্রধানমন্ত্রীর কার্যালয়) দ্বিপাক্ষিক…
Read MoreMonth: April 2024
বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী:যুব ও ক্রীড়া মন্ত্রী
২৯ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) : বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। রবিবার দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাসন কেন্দ্র সিআরপিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ও পরিদর্শন শেষে তিনি একথা বলেন।যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এসময় আরও বলেন,বাংলাদেশে আরও অনেক খেলোয়ার তৈরি করতে হবে আমাদের । তাই আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী বলেন তিনি।এসময় সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর উপস্থিত ছিলেন।
Read Moreস্কুল, কলেজ, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
২৯ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) :চলমান তাপপ্রবাহের প্রেক্ষাপটে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষাসচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষকসহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন নজরে আনা হলে শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ আদেশ দেন। ‘তীব্র তাপদাহে বাড়ছে হিট স্ট্রোক: শিক্ষকসহ ১২ জনের মৃত্যু’, ‘হিট স্ট্রোকে একদিনে ১৮ জনের মৃত্যুর রেকর্ড’ ও ‘দাবদাহের…
Read Moreমানিকগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
২৭ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) : সারাদেশে চলছে প্রচন্ড তাপদাহ। এই তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির আশায় মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের উদ্যেগে ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় শহীদ মিরাজ তপন ষ্টেডিয়ামে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত ইসতিসকার নামাজে ইমামতি করেন সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতি মাওলানা মুহিবুল্লাহ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করেন মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম । এরপরই বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি…
Read Moreসাভারে মেট্রোরেলের চলমান প্রকল্পে হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার,২৭ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) : যোগাযোগ খাতে সরকারের অগ্রাধিকার মেট্রোরেলের এমআরাটি-৫, এমআরটি-৬ এর আওতায় চলমান প্রকল্পে হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। সাভার উপজেলা পরিষদের আমতলা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মেট্রোরেল হেমায়েতপুর থেকে নবীনগর অথবা দিয়াবাড়ি থেকে সাভারের রেডিও কলোনী পর্যন্ত বর্ধিত করার দাবি জানানো হয়। মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্রাব) সভাপতি মোঃ কামরুজামান খান। এসময় তিনি বলেন, মেট্রোরেলের প্রকল্প সাভার পৌর এলাকার শেষ সীমানা পর্যন্ত সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা…
Read Moreসাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর পূর্তি আজ
স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) : আজ সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর পূর্তি। এ উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাজার বাসষ্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন রানা প্লাজার নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। এসময় তাদের সাথে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে যোগদেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও শিল্প পুলিশের পক্ষ থেকে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় তারা…
Read Moreথাইল্যান্ডের পথে প্রধানমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফরে আজ সকালে ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছেন।প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো.নজরুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ১০টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।২৪ থেকে ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে…
Read Moreমালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সব আরোহী নিহত
২৩ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ডেস্ক) :মালয়েশিয়ায় মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টার দুটির সব আরোহী নিহত হয়েছে। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর একটি অনুষ্ঠানের মহড়ার সময় হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। মালয়েলিয়ার লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়। জানা গেছে, দুটি হেলিকপ্টার দুটিতে অন্তত ১০ জন ক্রু ছিলেন। তাদের সকলেই নিহত হয়েছেন।
Read Moreতাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত
২৩ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ডেস্ক) : আবারও দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। স্থানীয় সময় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব কম্পন অনুভূত হয়।এর মধ্যে সবচেয়ে বেশি তীব্রতার ভূমিকম্পের উৎপত্তি পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েনে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩।কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৮ মিনিটে প্রথম যে ভূমিকম্প আঘাত হানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। রাজধানী তাইপেতেও এ কম্পন অনুভূত হয়। এরপর দফায় দফায় কম্পন অনুভূত হতে থাকে। বিশেষ করে মঙ্গলবার আঘাত হানা দুটি ভূমিকম্প ছিল তীব্র।রিখটার স্কেলে প্রথমটির তীব্রতা ছিল ৬.০ এবং দ্বিতীয়টির ৬.৩।এর…
Read Moreপ্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির
২৩ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অবস্থান করছেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা আমিরকে টাইগার গেটে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।তারা সেখানে একান্ত বৈঠকেও মিলিত হবেন। পরে তারা দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর প্রত্যক্ষ করবেন।পিএমও ত্যাগের আগে আমির টাইগার গেটে রক্ষিত ভিজিটরস বুকেও সই করবেন।এরপর তিনি বঙ্গভবনে যাবেন যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কাতার আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।আজ সন্ধ্যায় আমির একটি বিশেষ বিমানে কাতারের উদ্দেশ্যে যাত্রা করবেন।বাংলাদেশের রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও…
Read More