এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী দিপিকা

111996_42ডেস্ক রিপোর্ট: গতবারের শীর্ষে থাকা প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সবচেয়ে যৌনাবেদনময়ী নারীর খেতাব জিতলেন বলিউড অভিনেত্রী দিপিকা।

তবে প্রিয়াঙ্কা এর আগে এই খেতাব ৪ বার জিতেছেন। প্রতিবছর ব্রিটেনের একটি জনপ্রিয় সংবাদপত্র অনলাইনে এই ভোটিংয়ের আয়োজন করা হয়।

আগামী মাসে হলিউডে প্রথমবার আত্মপ্রকাশ করতে চলেছেন দিপিকা। ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে তিনি ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করছেন। তার আগেই এই খেতাব জয়ে বেশ খুশি সুন্দরী।

এ বিষয়ে দিপিকা বলেন, ‘খুবই আনন্দিত হয়েছি এই খেতাব জিতে। সেক্সি শব্দের অর্থ এক একজন মানুষের কাছে এক এক রকম হতে পারে। আমার মতে, এটা শুধুমাত্র শারীরিক নয়। তুমি যা তাতেই খুশি থাকা মানে সেক্সি। আত্মবিশ্বাস হল সেক্সি। শিশু সুলভ মানসিকতাও সেক্সি’।

সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই ভোটিংয়ে অংশ নেন। দুই নামী অভিনেত্রীর সঙ্গে তৃতীয় স্থান পেয়েছেন টেভিশন অভিনেত্রী নিয়া শর্মা এবং চতুর্থ স্থানে রয়েছেন দ্রষ্টি ধামি। এ ছাড়া নামী অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট প্রথমবার প্রথম দশে স্থান পয়েছেন। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। ক্যাটরিনা কাইফ, সোমল কাপুর এবং পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান রয়েছেন যথাক্রমে সপ্তম, অষ্টম এবং নবম স্থানে। গওহর খান রয়েছেন দশম স্থানে।

 

 

 

মিতু/বিবি নিউজ/৪৭৪

Related posts

Leave a Comment