ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় প্রাইমাল ফুড এ্যান্ড ডিংকস লিমিটেড নামের একটি কারখানার ছাদ ধসে পড়ে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আশুলিয়ার জিরাব এলাকায় এঘটনা ঘটে। ঢাকা ইপিজেড এর ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল হামিদ জানায় দুপুরে ওই কারখানায় দ্বিতীয় তলা ভবনের ছাদ ডালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। এসময় হঠাৎ করে ওই ভবনের এক তলার ছাদ ধসে পড়ে নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর , জালাল ও শহিদুল এর উপর পরে কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জালাল ও শহিদুলের মৃত্যু হয়। এসময় উত্তরার একটি…
Read MoreDay: December 29, 2016
গণপিটুনিতে ডাকাত নিহত
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামে বৃহস্পতিবার গভীররাতে গণপিটুনিতে শাহাবুদ্দিন নামের (৩৫) এক ডাকাত নিহত হয়েছেন। নিহত সাহাবুদ্দিন জেলার সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের মৃত আনোয়ার আহম্মেদ আনোয়ারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীররাতে মুখোশপরা অস্ত্রধারী একদল ডাকাত কবিরহাট উপজেলা সুন্দলপুর ইউনিয়নের ছবির পাইক গ্রামের হুমায়ুন কবিরের বাড়িতে ঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ঢোকার ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাত দলকে ঘিরে ফেললে অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও সাহাবুদ্দিন…
Read Moreনভ্যার সঙ্গে অমিতাভের বিশেষ মুহূর্তের ছবি
ডেস্ক রিপোর্ট: বলিউডের আলোচিত উঠতি তারকাদের একজন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি। সামাজিক মাধ্যমে অতি সক্রিয়তার কারণে বেশি আলোচনায় থাকেন তিনি। তবে এবার তিনি আলোচনায় আসলেন অন্য কারণে। তার নানা অমিতাভ বচ্চন নিজেই নাতনিকে নিয়ে পোস্ট দিয়েছেন ফেসবুকে। সম্প্রতি মুম্বাই থেকে দিল্লিতে একটি কাজে যান অমিতাভ। সেখানে মেয়ে শ্বেতার দুই সন্তান নভ্যা ও অগস্ত্য নন্দার সঙ্গে দেখা হয় তার। সেখানে তোলা বেশ কিছু ছবিও ফেসবুকে শেয়ার করেছেন অমিতাভ। ফেসবুকে অমিতাভ আরও লিখেছেন, সকাল সকাল দিল্লি গিয়েছিলাম। জামাইর জন্য একটি ছবি বানাতে তার কারখানায়। চলেও এসেছি। কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল…
Read Moreকুমিল্লায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
ডেস্ক রিপোর্ট: ৫ লাখ মুসল্লির অংশগ্রহণের টার্গেট নিয়ে বৃহস্পতিবার থেকে কুমিল্লায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘কুমিল্লা জেলা ইজতেমা’। জেলা সদরের অদূরে আলেখার চর (আমতলী) এলাকায় গোমতী নদীর তীরে এ উপলক্ষে তৈরি করা হয়েছে বড় প্যান্ডেল। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। এ বছর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ লাখ মুসল্লি এ ইজতেমায় অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন। ইজতেমার কন্ট্রোল রুম সূত্র জানায়, ইজতেমা সফল করতে কুমিল্লার ১৬ উপজেলার তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দের আর্থিক ও স্বেচ্ছাশ্রমে এরই মধ্যে গোমতী তীরবর্তী চর এলাকায় তৈরি করা হয় প্যান্ডেল। এর ভেতর…
Read Moreচটেছেন প্রিয়াঙ্কা
ডেস্ক রিপোর্ট: গত ২০ ডিসেম্বর পুত্র সন্তানের মা হন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। বাবা বলিউড অভিনেতা সাইফ আলী খানের নাম অনুসারে তার নাম রাখা হয়েছে তৈমুর আলী খান। আর এই নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ ভারতের অনেকেই সাইফ-কারিনা দম্পতির পুত্রের তৈমুর নামটি মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে ‘তৈমুর’ নাম নিয়ে তুমুল সমালোচনা। তাদের বক্তব্য, ইরান থেকে ভারত উপমহাদেশে আসা অত্যাচারি যোদ্ধা তৈমুর লংয়ের নাম অনুসারে কেন সাইফ-কারিনার ছেলের নাম রাখা হল। কেন অত্যাচারি এক যোদ্ধার নামই পুত্রের জন্য নির্ধারণ করলেন সাইফিনা দম্পতি। তবে সমালোচকদের এমন অভিমন ভালো…
Read Moreঋণ আদায়ে রাকাবের পদক্ষেপ
ডেস্ক রিপোর্ট: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সেবা প্রদান কার্যক্রমের গতিশীলতা আনয়নের মাধ্যমে ঋণ আদায় করতে পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাংকটি তাদের অনাদায়ী ঋণের অর্থ আদায় করে সম্ভাবনাময় ও লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করবে। রাকাবের প্রশিক্ষণ ইনষ্টিটিউটে বুধবার রাজশাহী বিভাগের ৫০ জন শীর্ষ ঋণ খেলাপি ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে রাকাব চেয়ারম্যান আব্দুল হান্নান ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু আসাদ প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরো বক্তব্য দেন পরিচালক সাইফুদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম ও মহাব্যবস্থাপক…
Read Moreএসডিজি অর্জনে বাংলাদেশ ও নরওয়ে এক সঙ্গে কাজ করবে
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরওয়ের সঙ্গে বিদ্যমান চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এসডিজি বাস্তবায়নে দু’দেশের এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। বুধবার নওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে একথা বলেন। করিম বলেন, বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য ও জ্বালানিসহ বিভিন্ন খাতে দু’দেশের মধ্যকার সহযোগিতা জোরদারের পন্থা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশেস অর্থনৈতিক অঞ্চলে নরওয়ের বিনিয়োগকে স্বাগত…
Read Moreপ্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহবান রাষ্ট্রপতির
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদেশে দেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহবান জানিয়েছেন। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা’র সভাপতি এইচ এম ইকবালের নেতৃত্বে ৮-সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে চেম্বারের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। তারা বলেন, কানাডায় বাংলাদেশী পণ্যের রফতানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং এ ব্যাপারে সরকারের সহযোগিতা চান। আবদুল হামিদ বাংলাদেশ এবং কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ…
Read Moreযুক্তরাষ্ট্রে পরপর ৮ বার ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর আট বার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র। এঘটনায় গোটা আমেরিকার হৃদস্পন্দন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আরো বড় দুর্যোগের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, নেভাদা-ক্যালিফোর্নিয়া সীমারেখায়, বুধবার সকালে এই ধারাবাহিক ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এদিন সবচেয়ে বড় ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। স্থানীয় সময় রাত ১২টা ২২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তার পরপর কয়েক ঘণ্টার মধ্যে আরো সাতটি ভূমিকম্প হয়েছে নেভাদার হথরে। রিখটার স্কেলে এগুলোর তীব্রতা ছিল ৩ থেকে ৫.৬-এর মধ্যে। মার্কিন আবহাওয়া দফতরের আশঙ্কা, ‘বিগ ওয়ান’ আসছে। আমেরিকায় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ৭-এর…
Read Moreপৃথিবীকে কতটা ধ্বংস করতে সক্ষম ট্রাম্প!
ডেস্ক রিপোর্ট: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময়ই বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হবে এই অজুহাত দেখিয়ে জলবায়ু সংকট মোকাবেলায় কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ গ্রহণ না করার কথাও বলেছেন।ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় এই হুমকির পরিপ্রেক্ষিতে পৃথিবীর কতটা ক্ষতি হবে তার হিসেব বের করার কাজে নেমে পড়েন পরিবেশ বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র যদি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিকভাবে গৃহীত উদ্যোগুলো বাস্তবায়নে চার বা আট বছর দেরি করে তাহলে তা একাই পৃথিবীকে জলবায়ু “ডেঞ্জার” জোনে ঠেলে দিতে সক্ষম হবে না। তবে…
Read More