ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় প্রাইমাল ফুড এ্যান্ড ডিংকস লিমিটেড নামের একটি কারখানার ছাদ ধসে পড়ে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আশুলিয়ার জিরাব এলাকায় এঘটনা ঘটে। ঢাকা ইপিজেড এর ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল হামিদ জানায় দুপুরে ওই কারখানায় দ্বিতীয় তলা ভবনের ছাদ ডালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। এসময় হঠাৎ করে ওই ভবনের এক তলার ছাদ ধসে পড়ে নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর , জালাল ও শহিদুল এর উপর পরে কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জালাল ও শহিদুলের মৃত্যু হয়। এসময় উত্তরার একটি হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা ইপিজেড এর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই কারখানাটির মালিক শামছুল মিয়া।
মিতু/বিবি নিউজ/৮১২
