ডেস্ক রিপোর্ট: চলতি বছরের মার্চে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘জয় গঙ্গাজল’ মুক্তি পায়। বলিউডে প্রিয়াঙ্কার আর কোনো ছবি নেই। এ বছরের প্রায় শেষ। নতুন কোনো ছবিতে প্রিয়াঙ্কা চুক্তিবদ্ধও হননি। সুতরাং আগামী বছরেও প্রিয়াঙ্কার কোনো ছবি বলিউডে মুক্তি পাবে, সে সম্ভাবনা নেই। হলিউডে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছেন টিভি সিরিজ নিয়ে। পাশাপাশি পাঞ্জাবি, ভোজপুরি এবং মারাঠি ভাষার তিনটি ছবির কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কা। ছবি তিনটিই প্রযোজনা করছেন তিনি। ‘ভেন্টিলেটর’ নামের মারাঠি ওই ছবিতে নিজেই অভিনয় করবেন। কিন্তু পাঞ্জাবি ও ভোজপুরি ছবিতে কে অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি। পাঞ্জাবি, ভোজপুরি এবং মারাঠি ছবি…
Read MoreDay: December 8, 2016
খেলার ইতিহাসের সেরা কিছু ম্যাচ
ডেস্ক রিপোর্ট: কয়েকদিন আগে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে এমন এক ম্যাচ হয়ে গেল যাকে সর্বকালের অন্যতম সেরার স্বীকৃতি দিয়েছেন অনেকে৷ চলুন দেখে নেয়া যাক, ফুটবল, টেনিস, বক্সিং থেকে শুরু করে আরো কিছু জনপ্রিয় খেলার ইতিহাস-সেরা কিছু লড়াই৷ এতদিন অন্য অনেক ম্যাচ নিয়েই আলোচনা ছিল৷ তবে এ বছর দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপের পর থেকে ম্যাগনাস কার্লসেন আর সের্গেই কার্জাকিনের ম্যাচটিকে স্মরণকালের সব সেরা ম্যাচ থেকেই এগিয়ে রাখা হচ্ছে৷ নরওয়ের কার্লসেন শেষ পর্যন্ত টাই ব্রেকারে ৩-১-এ হারিয়েছেন রাশিয়ার কার্জাকিনকে৷ একসময় মনে হচ্ছিল, কার্লসেন হয়ত অঘটন ঘটিয়েই দেবেন৷ মিতু/বিবি নিউজ/৪৭১
Read More‘জঙ্গিবাদ বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ’
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিরা কোন বিশেষ ধর্মের লোককে মারে না। তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাইকে হত্যা করছে। জঙ্গিবাদ বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইজিপি শহীদুল হক বলেন, আমরা জঙ্গিদের জঙ্গি হিসেবেই দেখি। এদের সংখ্যা খুব বেশি না। জঙ্গিদের শক্তি আমারা ভেঙে দিয়েছি। তারা অত্যান্ত দুর্বল অবস্থায় আছে। জনগণের সম্পৃক্ততায় অল্প সময়ের মধ্যে আমরা এদের নির্মূল করতে সক্ষম হবো। মাদকের সাথে অপরাধের সম্পৃক্ততা…
Read Moreমাহবুবুল হক শাকিলের দাফন সম্পন্ন
ডেস্ক রিপোর্ট: রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের দাফন সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ শহরের আঞ্জুমান মাঠে বুধবার বাদ মাগরিব জানাজা শেষে ৬টা ৪৫ মিনিটে ভাটিকাশর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সংগঠন ও শাকিলের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। এরপর তার মরদেহ নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়। বেলা আড়াইটায় তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি শহরের বাগমারার নিজ বাসভবনে পৌঁছায়। সেখানে আত্মীয়-স্বজনের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে…
Read Moreজঙ্গি আস্তানা’ সন্দেহে কর্নেলহাটে বাড়ি ঘিরে রেখেছে র্যাব
ডেস্ক রিপোটর্: জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার কর্নেল হাট এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দোতালা ওই বাড়িটি ঘেরাও করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ। তিনি বলেন, “ওই দোতলা বাড়িতে জঙ্গিরা আছে বলে আমরা খবর পেয়েছি। ভেতর থেকে আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। আমরা ঢোকার চেষ্টা করছি। মিতু/বিবি নিউজ/৪৬৯
Read Moreমৌলভীবাজারের ৫ রাজাকারের বিচার শুরু
ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচ রাজাকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেয়। একই সঙ্গে মামলায় আগামী ১৫ জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরুর করারও দিন ধার্য করা হয়েছে। পাঁচ আসামি হচ্ছেন, শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। আসামিদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকীরা পলাতক। ২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। গতবছরের ১৩ অক্টোবর…
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক রিপোটর্: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকায় একই কাপড়ে বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মিঠুন পাল (২৮) ও তার স্ত্রী বিউটি। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন। মিঠুন ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকার নরেন্দ্র পালের ছেলে এবং বিউটির বাবার বাড়ি বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা…
Read Moreফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
ডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলা সদরের কৈজুরি ইউনিয়নে দুই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত নিহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। বুধবার রাত ১২টার পর জেলা সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফাঁকা গুলি ছুড়লে ডাকাত দলের মধ্যে গোলাগুলি বন্ধ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে দুজনের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে। পুলিশ তাদের উদ্ধার করে ফরিদপুর…
Read Moreরাখাইনে প্রসব-বেদনা নিয়ে দুইদিন লুকিয়ে থাকা মনোয়ারার কথা !
ডেস্ক রিপোর্ট: পেটে সন্তান নিয়ে মনোয়ারা শেষ পর্যন্ত বসতভিটা ফেলে পালাতে বাধ্য হয়েছেন। মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে তিনি আশ্রয় নিয়েছেন টেকনাফে। মনোয়ারা বিবিসি বাংলাকে বলছিলেন, “আগেই শুনেছিলাম পাশের গ্রামে যুদ্ধ হচ্ছে। কিন্তু আমার শরীরের যে অবস্থা তাতে আমি আর কোথাও পালিয়ে যেতে পারিনি আগে”। এক পর্যায়ে মনোয়ারাদের গ্রামেও আক্রমণ হয়। তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়ে তার স্বামীকে ধরে নিয়ে যায়। সন্তান-প্রসবের সময়ও ঘনিয়ে এসেছিল। তখন পেটের সন্তানকে বাঁচানোর তাগিদ তাঁকে তাড়া করে। ফলে ঝুঁকি নিয়ে তিনি নিজের দেশ ছেড়ে পালান। কিন্তু পালিয়ে যাবো কোথায় যাবেন মনোয়ারা, এনিয়ে তার মনে…
Read Moreচীনে ৬.২ মাত্রার ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট: চীনের পশ্চিমাঞ্চলের জিন জিয়াং প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার শিনজিয়াংয়ের আঞ্চলিক রাজধানী উরুমকি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ছয় কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রদেশের হুতুবি কাউন্টিতে ভূমিকম্প আঘাত হানলেও ওই এলাকার পুলিশ অফিস এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে মাত্র দুই কিলোমিটার দূরের হোটেলে এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, কম্পনের তীব্রতা থাকলেও কোনো ভবন ধসে পড়েনি। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র মাইক্রোব্লগে ভূমিকম্প পরবর্তী ছবি পোস্ট করেছে। এতে…
Read More