নেপালের দক্ষিণাঞ্চলে শৈত্যপ্রবাহ : ৯ জনের মৃত্যু

kuyasaকাঠমান্ডু, ৭ জানুয়ারি  : ভারত সীমান্তবর্তী নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে গত দুইদিনে শৈত্য প্রবাহে নয় জন মারা গেছে। প্রচন্ড ঠান্ডায় ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শনিবার গণমাধ্যমে একথা বলা হয়েছে।
খবর সিনহুয়া’র।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রচন্ড ঠান্ডায় জমে সাপতারি জেলায় ছয় জন ও রাউতাহাট জেলায় তিন জন মারা গেছে। এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ।
গজেন্দ্র নারায়ণ সিংহ সাগরমাথা জোনাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট রঞ্জিত কুমার ঝাঁ বলেন, ‘অসহনীয় ঠান্ডার কারণেই এদের মৃত্যু হয়েছে।’

Related posts

Leave a Comment