হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক পৌর কাউন্সিলর ইউনুছ মিয়া (৪০) নিহত হয়েছেন। রবিবার রাত ১২টার দিকে উপজেলার মাগুরুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে। ইউনুছ চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য, গতরাত ১২টার দিকে ইউনুছসহ কয়েকজন ইয়াবা সেবন করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে তারা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইউনুছ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
Read MoreDay: January 1, 2018
চীনের পূর্বাঞ্চলে সমুদ্রে মিনিবাস পড়ে ৭ জনের প্রাণহানি
নানজিং, ১ জানুয়ারি : চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে গেলে সাত জনের প্রাণহানি ঘটে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। নগর সরকার সূত্রে বলা হয়েছে, সোমবার ভোর ছয়টার কিডং নগরীর উপকূলে এই দুর্ঘটনা ঘটে। মিনিবাসটি দশ আরোহীসহ নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। খবর সিনহুয়া’র। কিডংয়ের পুলিশ দুর্ঘটনা বিষয়ে জানানোর পর উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে। গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। গাড়ির সাত আরোহী মারা গেছে। অপর একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহত অপর দুই জনের অবস্থা আশঙ্কামুক্ত। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
Read Moreঢাকার সাভার ও ধামরাই নতুন বছরের পাঠ্যপুস্কক বিতরণ
দিয়া ইসলাম : ঢাকার সাভার ও ধামরাই নতুন বছরের বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে সাভার অধর চন্দ্র , বালিকা উচ্চ বিদ্যালয় , সাভার মডেল সরকাী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অথিতি হিসেবে বই বিতরণ কর্নে সংস সদস্য ডাঃ এনমুর রহমান । আশুলিয়ার আনোয়ার জং,আশুলিয়া ও দোসাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবর। এসময় বই বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষৎ। তাই শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হতে হবে। শিক্ষা ছাড়া কোন বিকল্প…
Read Moreরাজধানীতে কড়া নিরাপত্তায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন
থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে ছিল কড়া নিরাপত্তা। নিরাপত্তার জালে থেকেই নতুন বছর উদযাপন করলো ঢাকাবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও হাতিরঝিলসহ কিছু এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। ক্যাম্পাস সংশ্লিষ্ট ব্যক্তিরা বাদে কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া ঢাকার অনেকগুলো সড়ক বন্ধ রাখা হয়েছিল গতকাল রাতে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই। তল্লাশি চালানো হয়েছে রাজধানীর পাড়া মহল্লায় পর্যন্ত। পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই বাসা বাড়ির ছাদে গিয়ে পটকা ও আতশবাজি ফুটিয়েছেন। রাজধানী জুড়ে মোতায়েন ছিল পুলিশ ও র্যাব। তারা রাত ৮ টার পর থেকে…
Read Moreভাতিজার খুন দেখে প্রাণ হারালেন চাচা
দিয়া ইসলাম , সাভার : বাঁশ কাটাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় আবু তালেব (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নৃশংস এ ঘটনা দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নিহতের চাচা মোন্তাজ (৭০)। রবিবার দুপুরে আশুলিয়ার গোরাট ডেব নিয়ার গার্মেন্টস এর সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবু তালেব এর স্ত্রী কামনা জানান, দুপুরে তার স্বামীর বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেয় স্বামীর চাচাতো ভাই ইয়াচুব, মাসুদ, মোশারফ ও আবু বাক্কা। এ সময় তার স্বামী প্রতিবাদ করায় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক…
Read Moreযশোরে ২৮ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
যশোর, ১ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এখানে কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পসহ ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী জেলার ঈদগাহ ময়দান থেকে এই ২৮ প্রকল্পের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে একই স্থানে যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ২৮ প্রকল্প হচ্ছে- কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১ম পর্যায়), তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’ শীর্ষক…
Read Moreশিগগিরই দেশে আরো দুটি বিমান ঘাঁটি গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
যশোর, ১ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীকে একটি অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলায় তাঁর সরকারের দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, বিমান বাহিনীর শক্তি বৃদ্ধিতে শিগগিরই দেশে আরো দুটি বিমান ঘাঁটি গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনী প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে অচিরেই জাতির পিতার কাক্সিক্ষত অত্যাধুনিক, পেশাদার ও চৌকস বিমান বাহিনী হিসেবে দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ্।’ শেখ হাসিনা বলেন, ‘বরিশাল ও সিলেটে নতুন দুটি বিমান বাহিনী ঘাঁটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমার বিশ্বাস, এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হবে এবং…
Read Moreবিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির
ঢাকা, ১ জানুয়ারি : শিক্ষার্থীরা যাতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশ্বমানের জ্ঞানার্জন করতে পারে সেজন্য সময়োপযোগী ও বাস্তব পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মো. সালাহউদ্দিন মিয়াজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএইউ) উপাচার্য, প্রফেসর ড. এম গিয়াসউদ্দিন মিয়া এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) উপাচার্য প্রফেসর ড. আল-নকিব পৃথক পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে তিনি এ নির্দেশ দেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়সমূহে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।…
Read More