চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর নিহত

pulisহবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক পৌর কাউন্সিলর ইউনুছ মিয়া (৪০) নিহত হয়েছেন। রবিবার রাত ১২টার দিকে উপজেলার মাগুরুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

ইউনুছ চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।

পুলিশের ভাষ্য, গতরাত ১২টার দিকে ইউনুছসহ কয়েকজন ইয়াবা সেবন করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে তারা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইউনুছ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

Related posts

Leave a Comment