বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘গতকাল মঙ্গলবার হাইকোর্টের সামনে যে হামলা হয়েছে, আমরা নিজেরাই তাদের ‘এক্সাক্টলি’ চিনতে পারছি না। সত্যিকার অর্থে আমরা আশঙ্কা করছি, অনুপ্রবেশকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে ’ বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়সহ বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার, পুলিশি হয়রানির প্রতিবাদে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে রাজনীতি করার চেষ্টা করছি। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে নস্যাত্ করার চেষ্টা করছে।’ জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে…
Read MoreMonth: January 2018
মুমিনুলের দেড়শো, বড় সংগ্রহের পথে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দেড়শো রান করেছেন মুমিনুল হক। দেড়শো রান করতে মুমিনুল খরচ করেন ১৭০ বল। এর আগে তিনি ওয়ানডে স্টাইলে খেলে মাত্র ৯৬ বলে সেঞ্চুরি করেন। মুমিনুলের সঙ্গী মুশফিকও আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুমিনুল ১৫২ এবং মুশফিক ৮২ রানে ব্যাট করছেন। ইমরুলের উইকেট হারিয়ে দুই উইকেটে ১২০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের বিদায়ের পর দ্বিতীয় সেশনে দলের হাল ধরেন মুমিনুল ও মুশিফক। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে এ দুজন যোগ করেন ১৩০ রান। বুধবার সকালে শ্রীলঙ্কার…
Read Moreআফগানিস্তানে ভূমিকম্প : হতাহত ১০
কাবুল, ৩১ জানুয়ারি : আফগানিস্তানের উত্তরাঞ্চলে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ১। ইসলামাবাদ ও দিল্লীতেও কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ পর্বতে তাজিকিস্তান সীমান্তে ১৯১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমে প্রাকৃতিক এই দুুর্যোগে একটি পরিবারের অন্তত এক শিশু নিহত ও আরো নয় জন আহত হয়েছে। বাড়িটির ছাদ ধসে হতাহতের এ ঘটনা ঘটে।
Read Moreদুর্নীতি বরদাশত করা হবে না : প্রধানমন্ত্রী
ঢাকা, ৩১ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি এবং জনগণের অর্থ অপব্যবহারের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, জনগণের অর্থের সাথে কোন অনিয়ম বা অসততা বরদাশত করা হবে না। তিনি বলেন, ‘যে লক্ষ্য নিয়ে ৩০ লাখ মানুষ জীবন দিয়ে গেছে এবং জীবনের অধিকাংশ সময় আমার বাবা জেলে কাটিয়েছেন সেই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে দেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সেখানে দুর্নীতি বা টাকা পয়সা নিয়ে কোন রকম অনিয়ম আমরা কখনও বরদাশত করবো না।’ এক্ষেত্রে অডিটর এন্ড কম্পট্রোলার জেলারেলের কার্যালয়ে কর্মরর্তাদের দায়িত্ব অনেক বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী…
Read Moreগাজীপুরে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ৪, আহত ৩
গাজীপুর, ৩১ জানুয়ারি : জেলার শ্রীপুর ও টঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে, এ ঘটনায় আহত হয়েছে জন। আজ বুধবার সকালে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকায় ঢাকাগামী মুরগী বোঝাই পিকআপ ভ্যান উল্টে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন আব্দুল হালিম (৪০), জামাল উদ্দিন (৩৫) ও কামাল উদ্দিন (৩০)। মাওনা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে টঙ্গীর মিল গেইট এলাকায় সকালে বাসা চাপায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়।এতে স্থানীয় লোকজন…
Read Moreহবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের ফাঁসি
হবিগঞ্জ, ৩১ জানুয়ারি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক ওরফে নিবর শাহ মিয়া হত্যার ঘটনায় ১০ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৭ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। হত্যাকান্ডের ঘটনার দীর্ঘ ১৮ বছর পর আজ বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় বাঘজুর গ্রামের মসজিদে যাওযার পথে কৃষক আব্দুর রাজ্জাক নিবরশাহ মিয়াকে একই গ্রামের রমিজ উল্লা ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে ঘটনাস্থলেই…
Read More১৫২ বছর পর কাল দেখা যাবে সুপার ব্লাড, ব্লু-মুন!
১৫২ বছর পর ফের পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। আগামীকাল বুধবার একই সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন দেখতে পারবেন বিশ্ববাসী। জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লাড ব্লু মুন এক্লিপস’। উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা যাবে এ মহাজাগতিক দৃশ্য। চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত। উল্লেখ্য, একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ‘নীল চাঁদ’ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো…
Read Moreভোলায় ৩০ মণ জাটকা উদ্ধার
ভোলা, ৩০ জানুয়ারি : সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন থেকে সোমবার রাতে ৩০ মণ জাটকা (ছোট ইলিশ) উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। রাত ১২টার দিকে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জাটকাগুলো বরিশালের উদ্দেশ্যে পাচারকালে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোষ্টগার্ডের পেটি অফিসার মো: মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়েছে। এসময় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকার সাথে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অসহায় ও দরিদ্রদের মাঝে এসব জাটকা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, সরকার দেশের ইলিশ সম্পদ রক্ষা ও বৃদ্ধির…
Read Moreরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী বুধবার
ঢাকা, ৩০ জানুয়ারি : রাষ্ট্রপতি পদে নির্বাচন উপলক্ষে আগামী বুধবার রাত আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্র্ডের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
Read Moreবিএনপিকে ভাঙ্গার জন্য বিএনপিই যথেষ্ট : ওবায়দুল কাদের
ঢাকা, ৩০ জানুয়ারি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে নেতিবাচক ও অগণতান্ত্রিক রাজনীতি আঁকড়ে ধরেছে তাতে ওই দলটির ভাঙ্গার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, তারা নিজেরাই যথেষ্ট। খালেদা জিয়ার দলীয় পদ রক্ষার জন্যই বিএনপি তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কোন দুর্নীতিবাজ ব্যক্তি দলটির সদস্য হতে পারে না। আর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলে দলের ভাঙ্গন দেখা দিতে পারে।। আর এ আশংকা থেকেই তারা তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে।’ তিনি সোমবার বিকেলে রাজধানীর…
Read More