গাজীপুরে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ৪, আহত ৩

Road_accident._._._গাজীপুর, ৩১ জানুয়ারি  : জেলার শ্রীপুর ও টঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে, এ ঘটনায় আহত হয়েছে  জন।
আজ বুধবার সকালে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকায় ঢাকাগামী মুরগী বোঝাই পিকআপ ভ্যান উল্টে ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন আব্দুল হালিম (৪০), জামাল উদ্দিন (৩৫) ও কামাল উদ্দিন (৩০)।
মাওনা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে টঙ্গীর মিল গেইট এলাকায় সকালে বাসা চাপায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়।এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Related posts

Leave a Comment