মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করলো জিতু

attohotta-death-350x197দিয়া ইসলাম , সাভার : সাভারে মায়ের সাথে অভিমান করে জিতু মিয়া নামের ৬ষ্ঠ শ্রেণীর (১১) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায় কালিয়াকৈর এলাকার নিজ বাড়িতে স্থানীয় ইডেন গ্লোরি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিশু শিক্ষার্থী জিতু মিয়া মা সুর্যবানুর সাথে অভিমান করে নিজ ঘরে জানালার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এস আই তারিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Related posts

Leave a Comment