সাভারের শ্রীপুর এলাকায় চলন্ত বাসে ডাকাতি ও চালককে হত্যার ঘটনায় জড়িত রুবেল (২৫) নামের এক ডাকাত ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
শুক্রবার ভোররাতে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
ডিবি পুলিশ জানায়, গত এক মাস আগে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে একদল ডাকাত। এসময় ডাকাতরা বাসের চালককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ফেলে যায় ডাকাতরা।
শুক্রবার ভোররাতে টংগাবাড়ি এলাকায় এক অভিযানে ওই ডাকাতকে ধরতে গেলে ডাকাতরা বিষয়টি টের পেয়ে ডিবি পুলিশের উপর হামলা চালায়, এসময় ডিবি পুলিশ গুলি চালালে রুবেল নামের ওই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা।
এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া থানার এস আই আবুল কালাম আজাদ।
তিনি আরও বলেন, রুবেল চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ওই জড়িত ছিলো। তার নামে থানায় হত্যাসহ ডাকাতি মামলা রয়েছে বলেও জানায় ওই পুলিশ কর্মকর্তা।
