অপরাধীদের আইনের আওতায় আনা হবে : খালিদ মাহমুদ

৩১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষ্ণা রায়ের দুর্ঘটনার জন্য দায়ী অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
আজ ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন,কৃষ্ণার চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে সুস্থ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া আইন শৃংখলা বাহিনী তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করবে।
এসময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস এবং হাসপাতালের পরিচালক আব্দুল গনি মোল্লাহ উপস্থিত ছিলেন।
কৃষ্ণা রায় গত মঙ্গলবার বাংলামোটরে বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

Related posts

Leave a Comment