চট্টগ্রামে ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে ১ জন গ্রেফতার

০১ আগস্ট, ২০১৯(বিবিনিউজ):চট্টগ্রামে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার নাম মো. আলমগীর। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সংবাদ সম্মেলনে তাঁর গ্রেপ্তারের কথা জানান। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহিউদ্দিন সোহেল বলেন, গতকাল বুধবার জেলার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার একটি বাসা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। ‘পদ্মা সেতুর জন্য ছেলেধরা হচ্ছে’—চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানে গানে ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেন তিনি। এতে ছেলে-মেয়েদের স্কুলে না পাঠানোর জন্য বলা হয়। আলমগীরের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা করেছে পুলিশ। এদিকে আজ বিকেলে গ্রেপ্তার আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত…

Read More

ভূঞাপুর ডেঙ্গু প্রতিরোধে গণপরিবহন ও স্কুলে স্প্রে ও লিফলেট ববিতরণ

জুলিয়া পারভেজ ,ভূঞাপুর,১ আগষ্ট,২০১৯(বিবিনিউজ): টাঙ্গাইলের ভূঞাপুরে ডেঙ্গু প্রতিরোধে গণপরিবহনগুলোতে এবং গোবিন্দাসি হাইস্কুলে অ্যারোসল স্প্রে বিতরণ করেছেন ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০ টায় ভূঞাপুর বাসস্ট্যাডে ঢাকা-ভূঞাপুর ও ঢাকা-তারাকান্দিগামী গাড়িতে এবং গেবিন্দাসি হাই স্কুল মাঠে ছাএ-ছাত্রীদের মাঝে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহসভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, যুগ্মসম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, সিএনজি চালিত পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আটোরিক্সা শ্রমিক সমিতির সভাপতি খায়রুল ইসলাম তালুকদার বাবলু, এস.আই…

Read More

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ ৪ রেটিং হারালো টাইগাররা

১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : শ্রীলংকার কাছে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারলো বাংলাদেশ। ফলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ ৪ রেটিং হারালো টাইগাররা। তবে র‌্যাংকিং-এ তাদের অবস্থানে কোন পরিবর্তন হয়নি। সপ্তমস্থানেই আছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ ৯০ রেটিং নিয়ে সপ্তমস্থানে থেকে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে সিরিজে হোয়াইটওয়াশ হওয়াতে ৪ রেটিং হারিয়েছে টাইগাররা। বর্তমানে তাদের রেটিং ৮৬। তবে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করতে পারলে ৩ রেটিং বাড়তো বাংলাদেশের। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং বা র‌্যাংকিং-এ কোন পরিবর্তন হতো না টাইগারদের। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাতে র‌্যাংকিং-এ কোন উন্নতি হয়নি শ্রীলংকার। তবে…

Read More

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার

১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৪৪০ হিজরি সনের যিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭,…

Read More

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের সহধর্মিনী, আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হন। পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে…

Read More