প্রধানমন্ত্রী সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন

৭ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তাঁর সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে (স্থানীয় সময়) লন্ডন ত্যাগ করবেন এবং আগামীকাল সকালে (বাংলাদেশ সময়) ঢাকা পৌঁছাবেন। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়- আজ বিকেল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। সূত্র জানায়, বিমানটির আগামীকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে। শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান।সেখানে অবস্থানকালে…

Read More

ডেঙ্গু ভাইরাসের সিরোটাইপ নির্ণয়ের প্রযুক্তি উদ্ভাবনের দাবি

০৭ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):ডেঙ্গু মশাবাহিত ভাইরাসজনিত একটি রোগ। প্রাথমিক ডেঙ্গুতে প্রাণহানি ঘটে না, তবে সেকেন্ডারি ডেঙ্গুতে রোগীর জীবন বিপন্ন হতে পারে। ডেঙ্গু ভাইরাসের চারটি সিরোটাইপ আছে। একই সিরোটাইপ দ্বারা বারবার আক্রান্ত হলে ডেঙ্গু সেকেন্ডারি পর্যায়ে যায়। তাই কোন সিরোটাইপ দ্বারা একজন রোগী আক্রান্ত হয়েছেন, সেটি জানা জরুরি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মো. আলিমুল ইসলাম ডেঙ্গু ভাইরাসের সিরোটাইপ নির্ণয়ের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন। তাঁর দাবি, এ প্রযুক্তিতে কম খরচে ডেঙ্গু রোগ শনাক্তের পাশাপাশি ভাইরাসের সিরোটাইপের প্রকারভেদও শনাক্ত করা যাবে। আজ বুধবার দুপুরে নিজ বিভাগে সংবাদ সম্মেলন করে ড. মো.…

Read More

সাক্ষাৎকার দিতে ঢাকায় দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ

০৭ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):দক্ষিণ আফ্রিকা দলের সাবেক ক্রিকেট কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো ঢাকায়। বিসিবিতে কোচের চাকরির সাক্ষাৎকার দিতে আজ সকাল ১০টায় ঢাকায় পৌঁছেছেন তিনি। আগামীকাল সকালে তাঁর ঢাকা ত্যাগ করার কথা। রাসেল ক্রেইগ ডমিঙ্গো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন। বিসিবি জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজলেও ডমিঙ্গো কোন পদের জন্য সাক্ষাৎকার দেবেন, সেটি অবশ্য স্পষ্ট জানা যায়নি। আজ সকালে তাঁর ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করলেও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে আর কিছু বলতে রাজি হননি। তবে…

Read More

হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা হবেন বৃহস্পতিবার

০৭ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):পবিত্র হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা সৌদি আরবের মিনার উদ্দেশে রওনা হচ্ছেন কাল বৃহস্পতিবার। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে মিনা। মিনায় কেউ যাবেন গাড়িতে, কেউবা হেঁটে। হজের অংশ হিসেবে তাঁরা ৭ থেকে ১২ জিলহজ (বৃহস্পতি–মঙ্গলবার) মিনা, আরাফাহ, মুজদালিফায় অবস্থান করবেন। মোয়াল্লেমরা জানান, কাল এশার নামাজ আদায় করে মিনার উদ্দেশে রওনা দেবেন। ছয় দিন পরে আবার হাজিরা বাসায় ফিরবেন। তাই মিনায় থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। পুরুষ হাজিরা মক্কার বাসায়ই অজু-গোসল সেরে সেলাইবিহীন দুই টুকরা কাপড় পরে হজের নিয়ত করবেন। ইহরামের কাপড় (আড়াই হাত…

Read More

স্বরাজের মৃত্যুতে ২ দিনের শোক ঘোষণা দিল্লি সরকারের

৭ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : দিল্লি সরকার বুধবার বিজেপি’র সিনিয়র নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীতে দু’দিনের শোক ঘোষণা করেছে। খবর পিটিআই’র। সুষমা স্বরাজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এআইআইএমএসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া টুইটার বার্তায় বলেন, ‘দিল্লি সরকার সাবেক মুখ্যমন্ত্রী ও সিনিয়র নেতা সুষমা স্বরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দু’দিনের শোক পালন করবে।’ মুখ্যমন্ত্রী ও এএপি’র জাতীয় আহবায়ক অরবিন্দ কেজরিওয়াল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ভারত বড় মাপের এক নেতাকে হারালো। সুষমা জি অত্যন্ত আন্তরিক…

Read More

কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করবে ডিএসসিসি

৭ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : আসন্ন ঈদুল আযহায় পশু কোরবানির বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ কর্পোরেশনের কোরবানীর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে এক দিক নির্দেশনামূলক সভায় এ ঘোষণা দেন। সভায় ডিএসসিসির সব ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ও পরিবহন চালকরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘গত বছর ২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে সফল হয়েছিলাম। এবার কি পারব? সবাই হাত তুলেন।’ এ সময় পরিচ্ছন্নতাকর্মীরা হাত তুললে তিনি তাদের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেন। সাঈদ খোকন বলেন, ঈদের দিন…

Read More

বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

৭ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তাঁর সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে (স্থানীয় সময়) লন্ডন ত্যাগ করবেন এবং আগামীকাল সকালে (বাংলাদেশ সময়) ঢাকা পৌঁছাবেন। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়- আজ বিকেল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। সূত্র জানায়, বিমানটির আগামীকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে। শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান।সেখানে অবস্থানকালে…

Read More