১৭ আগস্ট, ২০১৯(বিবিনিউজ):কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। যদিও চীন ওই বৈঠক থেকে একটি বিবৃতি দেওয়ার প্রস্তাব তুলেছিল। ওই বৈঠকের পর চীন বলেছে, কাশ্মীর বিষয়ে ভারত বা পাকিস্তানের একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। বৈঠকের পর চীন ছাড়া আর কোনো দেশ এ বিষয়ে কোনো কথা বলেনি। অন্যদিকে, রাশিয়া বৈঠকে যোগ দেওয়ার আগে বলেছে, কাশ্মীর ইস্যু ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় বিষয়। নিরাপত্তা পরিষদের এই বৈঠকে ভারত ও পাকিস্তানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন…
Read MoreDay: August 17, 2019
কুতিনহো তো গেলেন, নেইমার আসবেন কীভাবে?
১৭ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):স্বদেশি কুতিনহোর জন্য নেইমারের বার্সা-স্বপ্ন ধাক্কা খেল আরেকবার। এক বছরের ধারে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন বার্সেলোনার ব্রাজিল তারকা ফিলিপে কুতিনহো। ধারের মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি পাকা করার সুযোগও আছে বায়ার্নের সামনে। অথচ এই কুতিনহোকে পিএসজিতে পাঠিয়ে নেইমারকে আনার পরিকল্পনা ছিল বার্সেলোনার। এখন কী হবে তাহলে? নেইমারকে দলে আনার জন্য কম চেষ্টা করছে না বার্সেলোনা। তবে সমস্যা হলো, নেইমারের জন্য পিএসজি যত টাকা চাচ্ছে, অত টাকা দেওয়ার সামর্থ্য নেই তাদের। আবার উয়েফার ফেয়ার প্লে পলিসির যন্ত্রণাও আছে। সব মিলিয়ে নেইমারের চুক্তির মধ্যে দুই-একজন খেলোয়াড় ঢুকিয়ে দাম…
Read Moreডেঙ্গুতে ঢাকা মেডিকেলে আরও একজনের মৃত্যু
১৭ আগস্ট, ২০১৯(বিবিনিউজ):ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন। আজ সকাল পৌনে ১১টায় তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন বলে তাঁর স্বজনেরা জানান। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মনোয়ারা বেগমের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে। তাঁর স্বামীর নাম সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই মনোয়ারার জ্বর ছিল। স্থানীয় ভাগলপুর হাসপাতালে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। সেখানে চিকিৎসা নেওয়ার সময় অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসারত…
Read Moreবাংলাদেশের নতুন কোচ কেমন হলেন
১৭ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশ দলের কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোকে বেছে নিয়েছে বিসিবি। এর আগে তাঁর সাক্ষাৎকারে খুশি হয়েছিলেন বিসিবির কর্তারা। কেমন কোচ ডমিঙ্গো, বাংলাদেশের জন্য কতটুকু উপকারে আসতে পারেন তিনি? রাসেল ক্রেইগ ডমিঙ্গো—বড় পর্যায়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে, তবে আছে কোচিংয়ের বিশাল অভিজ্ঞতা। যে বয়সে একজন ক্রিকেটারের ক্যারিয়ার শুরু হয়, ঠিক সে বয়সেই খেলা ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন খেলা শেখানোর পেশা। খেলোয়াড়ি জীবনে তেমন একটা ভালো ব্যাটসম্যান ছিলেন না। খেলেছেন দ্বিতীয় সারির লিগে, তখনই উপলব্ধি করেন খেলে সফল হতে পারবেন না, তবে থাকতে চেয়েছিলেন ক্রিকেটের সঙ্গেই। খেলা ছেড়ে অর্জন…
Read Moreচিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে : প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে চিকিৎসা বিজ্ঞানের আরো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, এজন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি বলেন, ‘শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যান্যদের বিদেশে পাঠানোসহ শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সবকিছু করবো।’ শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে রাবেয়া ও রোকেয়া জমজের সফল অস্ত্রোপচারের মতো আরো জটিল কাজ যাতে করা যায় সেজন্য আমরা সব ধরনের শিক্ষার ব্যবস্থা করবো।’ প্রধানমন্ত্রী সম্প্রতি ঢাকার সিএমএইচ-এ জমজ শিশুর সফল অস্ত্রোপচারকারী বাংলাদেশী ও হাঙ্গেরীয় চিকিৎসক এবং অন্যান্য কর্মচারীদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলের উদ্দেশে ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন,…
Read Moreবকেয়া পরিশোধসহ নগদ টাকা ছাড়া চামড়া বিক্রি করবে না
সাভার,১৭ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):বকেয়া পরিশোধসহ নগদ টাকা ছাড়া চামড়া বিক্রি করবে না বলে আড়ৎদারদের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে বিটিএ- এর সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহর আশা আড়তদাররা তাদের এমন সিদ্ধান্ত থেকে সরে আসবেন। পাশাপাশি তিনি আরো বলেন, খুব দ্রুতই তারা আড়ৎদারদের বকেয়া টাকা পরিশোধ সহ যাবতীয় দেনা পরিশোধ করবেন। শনিবার দুপুরে সাভার চামড়া শিল্প নগরীর বিসিক কার্যালয়েরহলরুমে শিল্প সচিব এর সাথে ট্যানারি মালিকদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন দীর্ঘদিন আড়তদারদের সাথে সুসম্পর্কের সাথে ব্যবসা পরিচালনা করে আসলেও সম্প্রতি সময়ে আড়তদাররা কাঁচা চামড়া বাহিরে রপ্তানির লোভ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে…
Read More