গাজীপুরে শিশু ধর্ষণ

92281430_rrডেস্ক রিপোর্ট: গাজীপুরের কোনাবাড়িতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজন কে গ্রেফতার করেছে পুলিশ। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান শিশুটি বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হয়। শুক্রবার একটি ধর্ষণ মামলার প্রেক্ষিতে মো. সেলিম মিয়া নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বাংলাদেশে নতুন নয়। পরিসংখ্যান বলছে বাংলাদেশে ২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩০০শর বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ২০১৫ সালে সাড়ে পাঁচশর মত শিশু ধর্ষণের শিকার হয়। সম্প্রতি কয়েকটি ঘটনা ক্ষোভের সঞ্চার করেছে অনেকের মনে। এর মধ্যে দিনাজপুরে পাঁচ বছরের একটি শিশুর ওপর যেভাবে আঘাত করা হয় তাতে বিকৃত মানসিকতা ও পাশবিকতার পরিচয় হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। গতকাল ঢাকায় কয়েকটি নারী অধিকার সংগঠন শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানব-বন্ধন করে।

 

মিতু/বিবি নিউজ/১৭৮

Related posts

Leave a Comment