ডেস্ক রিপোর্ট: আজ পয়লা নভেম্বর জাতীয় যুবদিবস। এবছর জাতীয় যুবদিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’। দিবসটি ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। জাতীয় যুবদিবস ২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠান আগামীকাল ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্য হতে আত্মকর্মসংস্থান…
Read MoreDay: November 1, 2016
দীপাবলিতে কিং খানের কবিতা উৎসর্গ
ডেস্ক রিপোর্ট: প্রতি বছর উৎসবের দিনগুলিতে আমরা আনন্দ করি, পরিবারের সঙ্গে মিলে উৎযাপন করি বিশেষ দিনগুলি৷ কিন্তু আমাদের জওয়ানরা সীমান্তে পাহারায় থাকেন৷ আমাদের আনন্দগুলির মূল্য দেন তাঁরা৷ পরিবার পরিজনদের থেকে দূরে থেকে শত্রুদের আক্রমণের মোকাবিলা করেন৷ এবছর জওয়ানদের দিওয়ালির বিশেষ বার্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে৷ আর সেই ডাকে সাড়া দিতেই দিওয়ালিতে জওয়ানদের শুভেচ্ছা জানালেন বলিউডের বাদশা৷ দিওয়ালি উপলক্ষে জওয়ানদের বিশেষ বার্তা দিলেন শাহরুখ৷ উৎসবের দিনে জওয়ানদের জন্য নিজের লেখা একটি কবিতাও পরিবেশন করলেন তিনি৷ জওয়ানদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি দেশবাসীকে সুরক্ষিত দিওয়ালি উৎযাপনের পরামর্শও দেন৷…
Read Moreবাবা-ছেলের সম্পর্ক মোটেও সোজা পথে হাঁটছে না।
ডেস্ক রিপোর্ট: শোনা যাচ্ছে, ইদানীং না কি বাবা-ছেলের সম্পর্ক মোটেও সোজা পথে হাঁটছে না। সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে একবার নিজের ক্ষোভ উগরেও দিয়েছিলেন ঋষি কাপুর। বলেছিলেন, “রণবীরের সঙ্গে আমার দেখাই হয় না। সে থাকে নিজের তালে! ইচ্ছে হলে বাড়িতে আসে! নয় তো বাইরেই সময় কাটায়!” রণবীর কাপুরকে নিয়ে এই কথাগুলো ঋষি কাপুর বলেছিলেন মাস খানেক আগে। প্রসঙ্গ ছিল, ক্যাটরিনা কাইফের সঙ্গে ছেলের সম্পর্কের ভাঙন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কোনও কথা হয়েছে কি না জানতে চাওয়ায় খুব বিমর্ষ মুখে এই জবাব দিয়েছিলেন ঋষি। তারই জের টেনে কি এবার তিনি রণবীরকে…
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে ম্লান হতে দেয়া হবে না : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে কতিপয় নেতা-কর্মী বা জনপ্রতিনিধির খারাপ আচরণের জন্য ম্লান হতে দেয়া হবে না। তিনি বলেন ‘যারা দলীয় শৃঙ্খলা বিরোধী এবং অপকর্ম করে তাদের সময় থাকতে সংশোধন হওয়া উচিত। তা না হলে কাউকে ছাড় দেয়া হবে না।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরো বলেন, ‘আপনারা শৃঙ্খলাপরায়ন হন। নেতাদের খুশী করার দরকার নেই। জনগণকে ভাল আচরণ দিয়ে খুশি করুন।’ ওবায়দুল কাদের সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ৩ নভেম্বর জেলহত্যা দিবসের আওয়ামী লীগের কর্মসূচী…
Read Moreহবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পাহাড়ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার উপজেলার গজনাইপুর ইউনিয়নের সঙ্করসেনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সকালে তিনজনকে মাটিচাপা অবস্থায় পান স্থানীয় লোকজন। নিহত দুজন হলেন কায়স্থগ্রাম এলাকার প্রয়াত চাওনউল্লাহর ছেলে মাসুক মিয়া (৩৫) ও নিশাকরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৪৫)। আহত ব্যক্তি হলেন নিশাকরি গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৫)। তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, কয়েক দিন ধরে সঙ্করসেনা গ্রামের জয়নুল মিয়ার জন্য পাহাড়ে মাটি কাটছিলেন হতাহত তিনজনসহ আরো কয়েক…
Read Moreআজ থেকে আয়কর মেলা শুরু
ডেস্ক রিপোর্ট: সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’- এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী আয়কর মেলা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ঢাকাসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের কর প্রদানে উৎসাহ দিতে সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে মেলার উদ্বোধন করবেন। সোমবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান মেলার বিস্তারিত তথ্যাদি তুলে ধরেন। তিনি বলেন, প্রথমবারের মত এবার ঢাকায়এনবিআরের নিজস্বভবনের…
Read Moreভারতে জেল থেকে পালানো আসামিরা গুলিতে নিহত
ডেস্ক রিপোর্ট: ভারতের ভুপালে কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার থেকে পালানো নিষিদ্ধ ঘোষিত ইসলামি জঙ্গি সংগঠনের সন্দেহভাজন আট আসামি গুলিতে নিহত হয়েছে। স্টীলের প্লেট দিয়ে নিরাপত্তা প্রহরীকে গলা কেটে হত্যার পর সোমবার তারা সেখান থেকে পালিয়ে যায়। সরকারি এক কর্মকর্তা একথা জানান। তারা জেল থেকে পালিয়ে যাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করে। পুলিশ জানায়, এক পর্যায়ে তারা ভারতের মধ্যাঞ্চলীয় মধ্য প্রদেশ রাজ্যের ভুপাল নগরীর উপকণ্ঠে কোনঠাসা হয়ে পড়ে এবং সেখানে তারা নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়। ভুপালের পুলিশ মহাপরিদর্শক যোগেশ চৌধুরী এএফপিকে বলেন, ‘আমরা তাদেরকে…
Read Moreপর্যাপ্ত রাজস্ব আদায়ের মাধ্যমে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব : শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে যুগোপযোগী করার যাবতীয় উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, পর্যাপ্ত রাজস্ব আহরণের মাধ্যমে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বিনির্মাণের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। তিনি বলেন, আয়কর মেলার মাধ্যমে দেশের রাজস্ব আহরণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী আয়কর মেলা উপলক্ষে প্রদত্ত এক বাণীতে সোমবার এ কথা বলেন। শেখ হাসিনা বলেন ,জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী সারাদেশে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের সম্মানিত করদাতা, কর…
Read Moreযুবকরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুবকরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ এবং দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তোলা সম্ভব। আজ ‘জাতীয় যুব দিবস ২০১৬’ উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। জাতীয় যুব দিবসের এবারের প্রতিপাদ্য- ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মুলভিত্তি’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যা যুবসমাজের মধ্যে কর্মোদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে। শেখ হাসিনা বলেন, তাঁদের লক্ষ্য ডিজিটাল, জ্ঞানভিত্তিক এবং শান্তিপূর্ণ…
Read Moreরাজধানীতে গৃহবধূর আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় স্বামীর ওপর অভিমান করে খাদিজা আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। খাদিজার ভাই আবদুল্লাহ জানান, যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় খাদিজা স্বামী মো. রনিকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক একটি অনুষ্ঠানে খাদিজার সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে বাসায় ফ্যানের সঙ্গ দড়ি দিয়ে ফাঁস দেন খাদিজা। পরে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।…
Read More