আমি সবাইকে বিস্মিত করতে চাই : ঐশ্বরিয়া

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন পর পর্দায় ফিরে সবাইকে তাক লাগিয়েছেন ঐশ্বরিয়া রাই। ছবি হিট না হলেও তিনি আলোচনার বাইরে ছিলেন না। ব্যবসায়িক সাফল্য যেটা বাকি ছিল সেটাও এসেছে ‌সর্বশেষ ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর হাত ধরে। ছবিতে নিজের চেয়ে কম বয়সী অভিনেতার সঙ্গে বিতর্কিত অভিনয় দিয়ে ঐশ্বরিয়া সবাইকে বিস্মিত করেছেন।  নামটা যেহেতু ঐশ্বরিয়া রাই, তাই তার কাজের পরতে বিস্ময় তো থাকবেই। গুঞ্জন ওঠেছে, শাহরুখের সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করছেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-ছবিতে ঐশ্বরিয়ার স্বামীর চরিত্রে দেখা গেছে শাহরুখকে। তবে সেটা খুব…

Read More

রাজধানীতে ৪ অস্ত্র ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মুগদা এলাকা থেকে অস্ত্র,  গুলি ও ম্যাগজিনসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবির পূর্ব বিভাগের একটি দল। রবিবার রাতে তাদের মুগদার গার্মেন্ট গলি বিশ্বাস রোডের কাছ থেকে তাদের আটক করা হয় বলে এক মুঠোফোন বার্তায় জানায় ডিএমপি। আটক করা ব্যক্তিরা হলেন শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারি লিটন (২৭), মোহাম্মদ ফেরদৌস ওরফে ফেদু (২৯), হুমায়ূন কবির ওরফে ঝনু (৪৩) ও মোহাম্মদ মানিক (২৮)। তাদের কাছ থেকে সাতটি অস্ত্র, ১৫টি গুলি ও আটটি ম্যাগজিন উদ্ধার করেছে ডিবি। ডিবির তথ্যমতে, আটককৃত ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী।     মিতু/বিবি নিউজ/২৬০

Read More

ফরিদপুরে চার ভুয়া ডিবি পুলিশ আটক

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণাকালে চার ভুয়া ডিবি পরিচয় দানকারীকে আটক করে পুলিশে দিয়েছে কামারখালী ব্রিজের টোলপ্লাজায় কর্মরত শ্রমিকসহ স্থানীয়রা। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ২০-২১০৯) এবং সাথে থাকা পুলিশের বেল্ট ও হ্যান্ডকাপ জব্দ করা হয়। আটককৃতরা হলেন ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মাসুদ রানা (৩৫), রহিম বেপারী (৩০) ও খোরশেদ আলম (৩০) এবং ফরিদপুর আলফাডাঙ্গার মো. সম্রাট (৩২)। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রবিবার রাতে প্রাইভেটকারে পাঁচ ব্যক্তি কামারখালী ব্রিজের টোলপ্লাজায় নিজেদের ডিবি পুলিশের সদস্য দাবি করে টোল…

Read More

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ গৃহকর্মী দগ্ধ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশান ২ নাম্বারে (রোড-৭৩) নাভানা টাওয়ারের তৃতীয় তলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন গৃহকর্মী দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- শরিফা (১৮), বেদানা (২০) ও পারভিন (৩৭)। বাসার দারোয়ান রুবেল ‍তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। দগ্ধ পারভিন বলেন, আমরা ওই বাসায় থাকি। সকালে রান্নার কাজে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমরা তিনজন দগ্ধ হই। ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শঙ্কর পাল বলেন, শরিফা ও বেদানার অবস্থা আশঙ্কাজনক। পারভিনের অবস্থাও গুরুতর।     মিতু/বিবি…

Read More

রাজধানীতে ৪ বিদেশি প্রতারক আটক

ডেস্ক রিপোর্ট: প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ বিদেশিকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিম, মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আটকদের নাম ও পরিচয় জানানো হয়নি।আটকরা বিভিন্ন লটারিতে জয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটেকের বিষয়টি নিশ্চিত করেন। সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে…

Read More

৩০ লাখ অবৈধ অভিবাসীকে তাড়াব : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন সদ্যনির্বাচিত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলীয় এই নেতা ও মার্কিন ধনকুবের বলেছেন, দায়িত্ব গ্রহণের পর তিনি খুব শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন। একই সঙ্গে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাচীর নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনের পর প্রথমবারের মতো দেশটির প্রভাবশালী টেলিভিশন সিবিএসের সিক্সটি মিনিট প্রোগ্রামে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন। এ সময় নির্বাচনের আগের প্রতিশ্র“তি বাস্তবায়নের প্রথম পদক্ষেপের কথা জানান বিতর্কিত এই রিপাবলিকান দলীয় রাজনীতিক। রবিবার স্থানীয় সময়…

Read More

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১

ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের আক্কেলপুর সদর উপজেলায় কেরামতের ইটভাটা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাশেদ হোসেন (৩২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, তিনি ডাকাত। রবিবার দিবাগত রাত একটার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কে এ ঘটনা ঘটে। রাশেদের বাড়ি উপজেলার আবাদপুর উত্তরপাড়া গ্রামে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের ভাষ্য, পুলিশ রাতে আক্কেলপুর-তিলকপুর সড়কে টহল দিচ্ছিল। রাত একটার দিকে কেরামতের ইটভাটা এলাকায় টহল পুলিশের সিএনজিচালিত অটোরিকশাটিকে ডাকাতেরা আটকায়। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশে অটোরিকশাটি আটকানো হয়। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এতে রাশেদ গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়। ওসি সিরাজুল ইসলাম…

Read More

নিউজিল্যান্ডে ফের শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ফের নতুন করে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায়) এ ভূমিকম্প আঘাত হানে। সোমবার বিবিসি, দ্য গার্ডিয়ান ও সিএনএন এক খবরে এ তথ্য জানিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে একই জায়গায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দু’জন নিহত হয়। পরে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে নতুন করে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। ক্রাইস্টচার্চ শহরের উত্তর-পূর্বে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প পরবর্তী সময়ে শক্তিশালী কয়েকটি আফটারশক অনুভূত…

Read More