গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ গৃহকর্মী দগ্ধ

110463_deaডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশান ২ নাম্বারে (রোড-৭৩) নাভানা টাওয়ারের তৃতীয় তলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন গৃহকর্মী দগ্ধ হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- শরিফা (১৮), বেদানা (২০) ও পারভিন (৩৭)। বাসার দারোয়ান রুবেল ‍তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

দগ্ধ পারভিন বলেন, আমরা ওই বাসায় থাকি। সকালে রান্নার কাজে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমরা তিনজন দগ্ধ হই।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শঙ্কর পাল বলেন, শরিফা ও বেদানার অবস্থা আশঙ্কাজনক। পারভিনের অবস্থাও গুরুতর।

 

 

মিতু/বিবি নিউজ/২৫৮

Related posts

Leave a Comment