সাভারে ফ্ল্যাট থেকে নারীর লাশ উদ্ধার

৯ জুন ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভারে সদ্য গঠিত পৌর ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রিয়া মণির (২১) মা–বাবা বিদেশে থাকেন। বিয়ের আগে তিনি সাভারের সোবহানবাগ এলাকায় মামা সাদ্দাম হোসেনের বাসায় থাকতেন। গতকাল সোমবার দুপুরে সাভারের ছায়াবীথি মহল্লার একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। অভিযুক্ত রনি চৌধুরী (২২) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার ফকিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে সাভারের পৌর…

Read More

অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়

৯ জুন ২০২৬ (বিবিনিউজ ): জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স (স্নাতক সম্মান) কোর্স বন্ধ করার ব্যাপারে সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই। আজ (মঙ্গলবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।

Read More

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

৯ জুন ২০২৬ (বিবিনিউজ ): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

Read More

সামাজিক মাধ্যমে আসক্তি : অদৃশ্য এক ফাঁদে তরুণ প্রজন্ম

৯ জুন ২০২৬ (বিবিনিউজ ): সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তির প্রভাব কিশোর-কিশোরী ও তরুণদের দৈনন্দিন জীবনে মানসিক এবং শারীরিক—উভয় ক্ষেত্রেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এদের অনেকেই বিষণ্নতা, উদ্বেগ, খাদ্যাভ্যাসজনিত সমস্যা এবং ঘুমের অনিয়মের মতো নানা জটিলতার মুখোমুখি হচ্ছে। কিছু ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা এতটাই নেতিবাচক প্রভাব ফেলছে যে, কেউ কেউ আত্মক্ষতির পথ বেছে নিচ্ছে, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও অনেক কিশোর-কিশোরী সামাজিক যোগাযোগমাধ্যম স্বাস্থ্যকর উপায়ে ব্যবহার করে, তবে একটি অংশের মধ্যে গুরুতর আসক্তি তৈরি হচ্ছে। সাধারণ কথোপকথনে ‘আসক্তি’ শব্দটি প্রায়ই ব্যবহার করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি একটি গুরুতর…

Read More

সাভারে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,৯ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।সোমবার এ পরিদর্শনে তিনি সেবাদান ব্যবস্থার দুর্বলতা, কর্মকর্তা অনুপস্থিতি এবং অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দেনপরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, সহকারী কমিশনার (ভূমি) নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এছাড়া উপস্থিতি রেজিস্টার…

Read More

জাবির উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ষ্টাফ রিপোর্টার,৯ জুন ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদল সোমবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে যৌথ শিক্ষা-গবেষণা ও ডিগ্রি প্রদান, শিক্ষক-ছাত্র বিনিময়, প্রকাশনা, প্রশিক্ষণ কর্মশালা, প্রফেশনাল ট্রেনিং ও সার্টিফিকেশন এবং ইন্টার্নশিপ ইত্যাদির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষা ও গবেষণা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় বিশ্ববিদ্যালয়। সৌজন্য সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.…

Read More