জাবির উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ষ্টাফ রিপোর্টার,৯ জুন ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদল সোমবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে যৌথ শিক্ষা-গবেষণা ও ডিগ্রি প্রদান, শিক্ষক-ছাত্র বিনিময়, প্রকাশনা, প্রশিক্ষণ কর্মশালা, প্রফেশনাল ট্রেনিং ও সার্টিফিকেশন এবং ইন্টার্নশিপ ইত্যাদির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষা ও গবেষণা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় বিশ্ববিদ্যালয়। সৌজন্য সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইউনিভার্সিটি অব লেইসেস্টারের ইন্টারন্যাশনালাইজেশনের ডিন ড. আব্দুল জব্বার, কোলাবরেটর নাভিদ ইজাজ, বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর ইমরান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment