সাভারে এলডিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা ও ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন এবং বিএলআরআই পরিদর্শন

ষ্টাফ রিপোর্টার,সাভার,১৬ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারের বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড চত্বরে বসতে যাচ্ছে বিশেষ আয়োজন। এলডিডিপি প্রকল্পের সফল সমাপ্তি কর্মশালা এবং নবনির্মিত ‘বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন’-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য কর্মশালা। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান…

Read More

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত

১৬ জুন ২০২৬ (বিবিনিউজ ): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি অর্থবছরের ১৩তম একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি এবং সংশোধিত ২টি রয়েছে। আজকের সভায় অনুমোদিত ৫টি প্রকল্প হলো— প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি প্রকল্প ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট…

Read More