সাভারে এলডিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা ও ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন এবং বিএলআরআই পরিদর্শন

ষ্টাফ রিপোর্টার,সাভার,১৬ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারের বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড চত্বরে বসতে যাচ্ছে বিশেষ আয়োজন। এলডিডিপি প্রকল্পের সফল সমাপ্তি কর্মশালা এবং নবনির্মিত ‘বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন’-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য কর্মশালা। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান।
দিনব্যাপী এই আয়োজনে ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্ব। সকালে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে অনুষ্ঠিত হলো বক্তব্য, প্রজেক্টের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন এবং অতিথিদের মূল্যবান আলোচনা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলডিডিপি’র প্রকল্প পরিচালক ড. মোঃ মোস্তফা কামাল। দিনটি প্রাণিসম্পদ উন্নয়নের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রী বলেন মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে সরকার। প্রতিটি জেলায় একটি করে খামার তৈরি করার পরিকল্পনা নেয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন,গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলো। ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান ও দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল উপহার দেওয়ার মতো কর্মসূচি নিয়েছিলো। তবে দুর্ভাগ্যজনক ভাবে পরের সরকার গুলো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করায় বিলুপ্তির পথে এখন ব্লাক বেঙ্গল। বর্তমান সরকার যে কোন মূল্যে ব্লাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলেও জানিয়ে তিনি আরও বলেন,মহিষ প্রজন্নন ধরে রাখার জন্য সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। এছাড়া প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)তে কর্মরত প্রাণিসম্পদ সস্প্রসারণ কর্মকর্তাদের চাকরি বন্দোবস্তকরণের দাবিতে মানববন্ধন করা বৃন্দের মন্ত্রী খোলামেলা আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান এর পরে মন্ত্রী মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

Related posts

Leave a Comment