সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শুরু হলো ‘পাঠচক্র’॥ বই পড়ার আলোয় আলোকিত হবে ক্যাম্পাস

সাভার, ১৫ জুন, ২০২৬ (বিবিনিউজ):‘পাঠচক্র, পড়লে বই, আলোকিত হই’ এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যাত্রা শুরু করল ‘পাঠচক্র’। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম ফজলুল হক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কে এম আবু এহসান আল-মামুন এবং পাঠচক্রের আহ্বায়ক ইব্রাহিম আজাদ।…

Read More

বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

১৫ জুন, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটি’র নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। সভায় সড়ক পরিবহন ও…

Read More