শেখ একে আজাদ,সাভার,২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):দেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ঢাকার সাভারে শুরু হয়েছে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক মানুষদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে ঐতিহ্যবাহী পেশার মানুষগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তাদের এই প্রতিকূলতা দূর করে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতেই মূলত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে পেশাজীবীদের ব্যক্তিগত বৈশিষ্ট্য,…
Read MoreDay: June 23, 2026
সাভারে সিআরপিতে রোগীদের ব্যতিক্রমধর্মী ‘বই পাঠ প্রতিযোগিতা’
২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা সাভারে অবস্থিত সিআরপির প্রধান কার্যালয়ে আজ মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী “বই পাঠ প্রতিযোগিতা”। “পাঠে প্রশান্তি, পাঠে আরোগ্য”এই শ্লোগানকে সামনে রেখে নূরুল-খাদেমা ফাউন্ডেশন ও অলিম্পিয়াড বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।অনুষ্ঠানে প্রায় ১০০ জন রোগীর মধ্য থেকে বাছাইকৃত ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান এবং সাভার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন খান।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিআরপি’র প্রশাসনিক প্রধান শাহ মোঃ আতাউর রহমান।…
Read Moreধামরাইয়ে ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলায় আহত ২
২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুলড্রোজার চালক ও সহকারী আহত হয়েছে।দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে পাশে ফুটপাত দখল করে ঢুলিভিটা এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ।সড়ক জনপদের নয়ারহাট শাখার বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানান, সড়ক ও জনপদ বিভাগের বছরে একবার নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল।…
Read Moreদেশ বিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য,অপপ্রচারের বিরুদ্ধে সাভার ও ধামরাইয়ে যুবদলের প্রতিবাদ মিছিল
২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):দেশ বিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য,অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার ধামরাই উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধামরাই পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে তারা মাঠে অবস্থান কর্মসূচি পালন করছেন।ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিনের…
Read More