২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুলড্রোজার চালক ও সহকারী আহত হয়েছে।
দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে পাশে ফুটপাত দখল করে ঢুলিভিটা এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ।
সড়ক জনপদের নয়ারহাট শাখার বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানান, সড়ক ও জনপদ বিভাগের বছরে একবার নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। ঘন্টা খানেক অভিযান করে কিছু দোকান উচ্ছেদ করার এক পর্যায় তারা বুলড্রেজার গাড়ি ও চালকরে উপর হামলা করে চালক ও সহকারীকে আহত করে। বর্তমানে অভিযান বন্ধ রয়েছে। এ জায়গায় আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। উক্ত হামলার ঘটনায় মামলা হচ্ছে।
এদিকে হকাররা অভিযোগ করে বলেন, আমাদের কোন প্রকার নোটিশ না দিয়ে আজকে হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহামেদ রাফি পরে উপস্থিত হন।
ধামরাইয়ে ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলায় আহত ২
