সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার,২৮ মার্চ ,২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এক ডিস ব্যবসায়ীকে নিজের ঘরে ডুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃওরা। রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ বলছে,আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া উত্তরপাড়া এলাকার ফজলুল রহমান সরকারের ছেলে ইলিম সরকার দীর্ঘ দিন ধরে নিজ এলাকায় ডিস ব্যবসা করে আসছিলেন। পরে আজ সকালে তিনি নিজ ঘরে ঘুমিয়ে থাকলে দুর্বৃওরা ঘরে ডুকে তাকে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এসময় দুর্বৃওরা ওই বাড়ির সিসিটিভির হার্ডডিক্স চুরি করে নিয়ে যান। পরে সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকান্ডের আলামত সংগ্রহ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। হত্যাকান্ডের খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেন ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে দুর্বৃওরা তাকে কিকারণে হত্যা করেছে বিষয়টি জানাতে পারেনি পুলিশ। এবিষয়ে আশুলিয়া থানার ওসি এম এম কামরুজ্জামান বলেন দুর্বৃওরা তাকে কিকারণে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment