হেফাজতের হরতাল ঠেকাতে মাঠে আ.লীগ

স্টাফ রিপোর্টার,২৮ মার্চ ,২০২১(বিবিনিউজ): সাভারে হেফাজতের হরতালে সমর্থনে নেতাকর্মীদের মিছিল মিটিং না থাকলেও রাজপথ দখলে ছিলো স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে। সকাল থেকে সাভাররের হেমায়েতপুরে বিক্ষোভ মিছিল করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ভাকুর্তা এলাকায় বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,বলিয়ারপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এছাড়া আশুলিয়ার বাইপাইল এলাকায় বিক্ষোভ মিছিল করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁনসহ আরো অনেকে। এছাড়া রাজপথে সর্তক অবস্থানে ছিলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Related posts

Leave a Comment