শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে ঈদ পর্যন্ত

২৪ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক):নতুন করে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঈদুল ফিতর পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সে দিন শবেবরাতের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। সে জন্য ছুটি আরো পিছিয়ে দেওয়া হতে পারে। আজ বুধবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সে দিন শবেবরাতের ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে সে দিন স্কুল-কলেজ খোলা…

Read More

আজ সাকিব আল হাসানের জন্মদিন

২৪ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক):৩৪ বছরে পদার্পণ করলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। মাগুরা মাতিয়ে সাকিব বিকেএসপিতে এসে ভর্তি হন ৬ মাসের কোর্স করার জন্য। মাত্র ১৫ বছর বয়সে সুযোগ পান অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার। এছাড়া জাতীয় লিগে খেলার জন্য তালিকাভুক্ত হন খুলনা বিভাগীয় দলে। ২০০৫ সালে অনূর্ধ্ব​-১৯ ত্রি-দেশীয় টুর্নামেন্টের ফাইনালে (অপর দুটি দেশ ছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা) মাত্র ৮৬ বলে সেঞ্চুরি করে ও ৩টি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন তিনি। ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে সাকিব…

Read More

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

২৪ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক):চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশের হাইলুন নগরীতে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছে। ১৬ যাত্রী নিয়ে একটি বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাস চালককে আটক করেছে। দুর্ঘটনার ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

Read More

ঢাকার ধামরাইয়ে খামারীদের পুরস্কার প্রদান

২৪ মার্চ ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ব্লাক বেঙল জাতের ছাগল মেলা ও খামারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে ।ধামরাই উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হল রুমে গতকাল ব্লাক বেঙল জাতের ছাগল মেলা ও খামারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে । এই মেলায় প্রায় অর্ধশতাধিক খামারী তাদের ব্লাক বেঙল জাতের ছাগল উপস্থিত করেন । খামারীদের মাঝে শহিদুল ইসলাম ও আব্দুল মালেক মজাদার পুরস্কার পেয়েছেন ।অনুষ্ঠানে ধামরাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মো: সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ ঢাকা বিভাগের পরিচালক ডাক্তার মোঃ আফাজ উদ্দিন, ট্রেনিং কো-অডিনেটর মো: মোজ্জামেল হক ও উপজেলা প্রাণী…

Read More

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান

২৪ মার্চ ২০২১(বিবিনিউজ): করোনা সংক্রমণ বিবেচনায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহবান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ (বুধবার) দুপুরে নগরীর গোপীবাগস্থ বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ আহ্বান জানান।ডিএসসিসি মেয়র বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটো নিবেদন করব। যেহেতু করোনা মহামারীতে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাই রাত আটটার মধ্যে অবশ্যই সকল দোকানপাট, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।’এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা…

Read More

করোনায় সাংবাদিকের মৃত্যু

২৪ মার্চ ২০২১(বিবিনিউজ):নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তোফাজ্জল হোসেন (৫৩) নামের এক সাংবাদিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি নরসিংদী জেলা হাসপাতালে টিকা নিয়েছিলেন।আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের তরোয়া এলাকার কাবুল শাহ মাজারের ঈদগাহ মাঠে জানাজা শেষে সেখানকার কবরস্থানে সাংবাদিক তোফাজ্জল হোসেনকে দাফন করা হয়। তিনি নরসিংদীর স্থানীয় সাপ্তাহিক নরসিংদীর খবরের বার্তা সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে নরসিংদীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। টিকা নেওয়ার প্রায় এক মাস পর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন…

Read More

আগামীকাল ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস

২৪ মার্চ, ২০২১ (বিবিনিউজ) :আগামীকাল ভয়াল ২৫ মার্চ। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিনে এক বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।মার্কিন সাংবাদিক রবার্ট পেইন ২৫ মার্চ রাত সম্পর্কে লিখেছেন, ‘সেই রাতে ৭০০০ মানুষকে হত্যা করা হয়, গ্রেফতার হলো আরো ৩০০০ লোক। ঢাকায় ঘটনার শুরু মাত্র হয়েছিল। সমস্ত পূর্ব পাকিস্তান জুড়ে সৈন্যরা বাড়িয়ে চললো মৃতের সংখ্যা। জ্বালাতে শুরু করলো ঘর-বাড়ি,…

Read More