২৫ মার্চ ,২০২১(বিবিনিউজ):মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২৩ মে। ওই দিন শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এক বছরের বেশি সময় ধরে বন্ধের পর ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল সরকার। এর আগে আজ সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে…
Read MoreDay: March 25, 2021
দেশের মর্যাদাকে উচ্চমাত্রায় নিয়ে যেতে নতুন করে শপথ নিতে হবে : প্রধানমন্ত্রী
২৫ মার্চ ,২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে দেশের মর্যাদাকে আরো উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার জন্য আজ আমাদের নতুন করে শপথ নিতে হবে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। তবে এই উদযাপন যেন শুধু আনুষ্ঠানিকতা-সর্বস্ব না হয়। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে।’তিনি বলেন, সুবর্ণজয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে কেউ যেন বাংলাদেশের মানুষের…
Read Moreনরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ
২৫ মার্চ ,২০২১(বিবিনিউজ):ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের দল যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম।প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুর ১২টার পর যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা মতিঝিল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে যান। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের…
Read Moreআগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
২৫ মার্চ ২০২১(বিবিনিউজ ): আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এ দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী কাল।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এদিনটি বাংলাদেশের ¯্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরও। এবার তাই উদযাপনেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এর সাথে আর একটি নতুন পালক যোগ হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ।মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা যোগ্যতা নির্ধারণের তিনটি সূচকের ২০১৮ ও ২০২১ সালের মূল্যায়নে…
Read Moreশুক্র ও শনিবার বিভিন্ন সড়কে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল
২৫ মার্চ ২০২১(বিবিনিউজ ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশী ভিভিআইপি অতিথিদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষে আগামি ২৬ ও ২৭ মার্চ (শুক্র ও শনিবার) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু সময়ের জন্য বন্ধ থাকবে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
Read Moreপ্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
২৫ মার্চ ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাঁর ভাষণ প্রদান করবেন।’বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলো তাঁর এই ভাষণ একযোগে সম্প্রচার করবে।
Read Moreমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
স্টাফ রিপোর্টার,২৫ মার্চ ২০২১(বিবিনিউজ ): আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহামারী করোনা ভাইরাসের কারণে এবার ভিন্ন ভাবে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নিয়েছে সরকার। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে সুর্যোদয়ের সাথে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। এর পর…
Read Moreবকেয়া বেতনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার,২৫ মার্চ ২০২১(বিবিনিউজ ):বকেয়া বেতনের দাবিতে ধামরাই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে তৈরি পোশাক শ্রমিকরা। অবরোধের মুখে সড়কের দু’পাশে আটকে পড়েছে অসংখ্য যানবাহন।সকাল সাড়ে নয়টায় ধামরাইয়ের জয়পুর এলাকায় সড়কে নেমে আসে স্থানীয় উদীচী গার্মেন্টসের শ্রমিকরা।শ্রমিকদের দাবি মালিকপক্ষ তাদেরকে দিয়ে কাজ করিও বেতন দিচ্ছিলেন না। দুই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কারখানায় গিয়ে তার কোনো আলামত না পেয়ে সড়কে নেমে আসেন শ্রমিকরা। খোদেজা আক্তার নামের একজন শ্রমিক জানান বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন। ফারজানার কারনে এখন পেট চালানোই তাদের দায় হয়ে পড়েছে।অবরোধের মুখে সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন…
Read More