মিয়ানমারে নিহতের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে

৩০ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক) : মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ বিক্ষোভকালে সামরিক বাহিনীর নৃশংস ও বর্বর হামলায় নিহতের সংখ্যা ৫শ’ ছাড়িয়ে গেছে।স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপ মঙ্গলবার এ কথা জানিয়েছে।দ্য এসিসট্যান্স এসোসিয়েশান ফর পলিটিক্যাল প্রিজনার্স নিশ্চিত করেছে দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে গ্রেফতারের পর শুরু হওয়া বিক্ষোভে চালানো হামলায় মোট ৫১০ জন প্রাণ হারিয়েছে।এ সংখ্যা আরো বেশি হতে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।

Read More

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪৫

৩০ মার্চ ২০২১(বিবিনিউজ):: দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৮৬তম দিনে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। একই সময়ে সুস্থ হয়েছে ২ হাজার ১৬২ জন।গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ জন মৃত্যুবরণ করেছে, এদের মধ্যে পুরুষ ২৮ ও নারী ১৭ জন। গতকালও ৪৫ জন মৃত্যুবরণ করেছিল। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৮ হাজার ৯৯৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা…

Read More

বুধবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

৩০ মার্চ ২০২১(বিবিনিউজ):করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মঙ্গলবার তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসবে।’এর আগে সোমবার গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী…

Read More

সাভারে বনগাঁও ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,৩০ মার্চ ২০২১(বিবিনিউজ):সাভারে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন তিনি।সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।সকালে বনগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জবাব দেন। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, তিনি বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে অবহেলিত এ জনপদে ব্যাপক উন্নয়ন করেছে রাস্তা,ঘাট কালভার্টসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছেন। সামনে ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের…

Read More