সাভারে বনগাঁও ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,৩০ মার্চ ২০২১(বিবিনিউজ):সাভারে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সকালে বনগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জবাব দেন।


ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, তিনি বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে অবহেলিত এ জনপদে ব্যাপক উন্নয়ন করেছে রাস্তা,ঘাট কালভার্টসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছেন। সামনে ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের কিছু কতিপয় বিএনপি সমর্থিত ইউপি সদস্য ও এলাকার কিছু নামধারী অপরাধী তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে তার সম্মান ক্ষুন্ন করেছেন। এসময় তিনি মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসনের কাছে। সংবাদ সম্মেলন শেষে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment