০১ মার্চ ২০২১ (বিবিনিউজ ) :অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের নেতৃবৃন্দ।এর আগে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা আলোর মিছিল ও শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।এ সময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে…
Read MoreDay: March 1, 2021
জনগণকে বীমায় উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রীর আহ্বান
০১ মার্চ ২০২১ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বীমার সম্প্রসারণে জনগণকে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ এবং সেবা প্রদানে গ্রাহক স্বার্থকে অগ্রাধিকার দিতে বীমা কোম্পানীগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, বীমা একটি সেবামূলক পেশা। গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার পাশাপাশি একে জনপ্রিয় ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারি ও বেসরকারি বীমা কোম্পানীগুলোকে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে একযোগে কাজ করতে হবে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে আজ জাতীয় বীমা দিবস-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এ কথা বলেন।তিনি জনগণ যাতে সংকটকালীন সময়ে বীমা পলিসি খুলে…
Read Moreঢাবির ১৫১ শিক্ষার্থী বহিষ্কার
০১ মার্চ ২০২১ (বিবিনিউজ ) :ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা) থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিন্ডিকেটের এই…
Read Moreকরোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
০১ মার্চ ২০২১ (বিবিনিউজ ডেস্ক) :ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আজ সোমবার সকালে দিল্লির এআইআইএমএস হাসপাতালে টিকা নেন তিনি। করোনার সংক্রমণ প্রতিরোধে দেশটি জুড়ে এদিন থেকেই শুরু হয়েছে দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি। এটির অধীন প্রথম টিকা গ্রহণকারী ব্যক্তি হলেন মোদি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে স্থানীয়ভাবে উদ্ভাবিত করোনার টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়েছেন। ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) তৈরি করেছে এই টিকা। দ্বিতীয় ধাপের কর্মসূচিতে ষাটোর্ধ্ব বয়সী সবাইকে ও ৪৫ বছরের বেশি বয়সী অসুস্থ ব্যক্তিদের টিকা দেওয়া হবে। এক বিবৃতিতে ভারতের…
Read Moreবলির পাঁঠা বানাতে গিয়ে বার্তোমেউ নিজেই গ্রেফতার
০১ মার্চ ২০২১ (বিবিনিউজ) :অকল্পনীয় ব্যাপারই বটে! একটা ক্লাবের সভাপতি তাঁরই ক্লাবের সাবেক ও বর্তমান তারকাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্নাম ছড়াতে বাইরের একটা প্রতিষ্ঠানকে টাকা দিয়েছেন। এই তারকাদের মধ্যে ছিলেন লিওনেল মেসি, পেপ গার্দিওলা, জেরার্ড পিকেসহ অনেকে। ভাবা যায়! বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর বিরুদ্ধে এমন অভিযোগই উঠেছিল। বার্তোমেউ সে অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু বার্সেলোনার পুলিশ ফোর্স ‘মোসোস দেসকাদ্রা’ সে অভিযোগ নিয়ে তদন্ত করেছে এত দিন। তদন্তের সূত্র ধরেই আজ বার্তোমেউকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তোমেউর পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে বার্তোমেউর বোর্ডে বার্সেলোনার মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করা অস্কার গ্রাউ ও…
Read Moreগত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ৫৮৫
০১ মার্চ ২০২১ (বিবিনিউজ) :দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৫৮৫ জন শনাক্ত হয়েছেন। গতকালের তুলনায় আজ রোগী বেড়েছে ২০০ জন। বেড়েছে শনাক্তের হারও। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৮ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৭০ জনের…
Read More