ইরানে ইন্টারনেট শাটডাউন ৮৪ ঘণ্টা ছাড়িয়েছে: পর্যবেক্ষক সংস্থা

১২ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : ইরানে ইন্টারনেট শাটডাউনের ৮৪ ঘণ্টা অতিক্রম হয়েছে বলে সোমবার এক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। অ্যাক্টিভিস্টরা আশঙ্কা করছেন, দমন-পীড়ন অভিযান আড়াল করতেই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং এ সময়ে শত শত মানুষ নিহত হয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে আরেকটি নতুন দিন শুরু হয়েছে। জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট ৮৪ ঘণ্টা অতিক্রম করেছে। তারা আরো জানায়, এই ব্ল্যাকআউট শর্টওয়েভ রেডিও, সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্কে সংযোগ, স্টারলিংক এবং স্যাটেলাইট ফোনের মাধ্যমে এড়ানো যেতে পারে।

Read More

গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ

১২ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বিষয়ে ভোটারদের ম্যান্ডেট (গণভোট) ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা এবং গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে আসবে বলে তিনি উল্লেখ করেন। এ কারণে তিনি বলেন, ভোটারদের উচিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া। আজ নগরীর হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহে রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসন…

Read More

সাভারে খালেদা জিয়ার স্মরণসভা ও রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১২ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার জানাজায় যে লোক হয়েছে এটা ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা ২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আমান উল্লাহ ল্লাহ আমান। রবিবার সাভারের পুলিশ টাউন এলাকায় খালেদা জিয়ার স্মরণসভা ও রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী তিনি দেশের মানুষকে খুব ভালবাসতেন তাই তাকে ওয়ান ইলেভেনের সরকার বিদেশে পাঠাতে পারেনি বলেও মন্তব্য করেন…

Read More