বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। জ্ঞান বিজ্ঞান কিংবা শিল্প সাহিত্য চর্চার ধারা আরও শাণিত ও বিকশিত হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদানের পর দেয়া বক্তব্যে এই আশা ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে ৫২-এর ভাষা আন্দোলন থেকে আজ…

Read More

যেখানেই অনিয়ম ও দুর্নীতি ,সেখানেই ব্যবস্থা নেয়া হবে : ‎ সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ): যেখানেই অনিয়ম ও দুর্নীতি পাবো সেখানেই ব্যবস্থা নেয়া হবে,প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির ব্যাপারে সর্বোচ্চ জিরো টলারেন্স ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সাভারে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি ও অনিয়মের বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।ঢাকার সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির, ৪৪তম বিসিএস ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাগণের, ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রতিমন্ত্রী আরোও বলেন, দুর্নীতি অনিয়মের ব্যাপারে আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে। জনগণের ভোটের মধ্য দিয়ে,…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ

২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ): ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ১২ মার্চ। সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬…

Read More

সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা

২২ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভারে চাঞ্চল্যকর রানা প্লাজা ধসের রানা প্লাজার মালিক সোহেল রানা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। তিনি (শনিবার) ২১ ফেব্রুয়ারী ইফতার এবং মাগরিবের নামাজের পর ঢাকার সাভারের ব্যাংক কলোনীর মাদ্রাসা – মসজিদ মাঠে তাঁর মা মর্জিনা বেগমের জানাজায় অংশ নেন।জানা গেছে, সোহেল রানা ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসের ১১৭৫ জন শ্রমিা মারা যাওয়ার পর গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এ পর্যন্ত তার দুইবার জামিন আদেশ হলেও পরবর্তীতে বিভিন্ন কারণে তা বাতিল হয়ে যায়। বর্তমানে সোহেল রানাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। এ…

Read More

ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর

২১ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতিহাসে প্রথমবারের মতো তিনি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানেই দাঁড়িয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পরপরই শহীদ মিনার ত্যাগ করেন। তবে এবার সেই প্রথার বাইরে গিয়ে শহীদ মিনার প্রাঙ্গণেই দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। ১৯৫২ সালের ভাষা…

Read More

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা

২১ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন । বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

Read More

আশুলিয়ায় কিশোর গ্যাং এর ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

ষ্টাফ রিপোর্টার,২১ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবের জেরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র এবং নেশা জাতীয় দ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়। শুক্রবার রাতে দুইটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুবেল হাওলাদার জানান, শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় কিশোর গ্যাং এর সদস্য নিজেদের অবস্থান জানান দিতে দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন দোকান পাটে হামলা ভাংচুর এবং তান্ডব চালায়। সংবাদ পেয়ে সাথে সাথে টহলে থাকা পুলিশ…

Read More

সাভার,ধামরাই এবং জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পাঞ্জলি অর্পন

ষ্টাফ রিপোর্টার,২১ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভার উপজেলা চত্ত্বর,ধামরাই উপজেলায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পাঞ্জলি অর্পন করে হয়। সাভারে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ,উপজেলা নিবার্হী অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি লোক জন। অপর দিকে ধামরাইয়ের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এবং ইউএনও খান সালমান হাবীব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসা এবং জাকসুর নেত্রীবৃন্দসহ অন্যান্য শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান। এদিকে…

Read More

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন

ষ্টাফ রিপোর্টার,১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে জনাব তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে এদেশে গণতন্ত্রের পুনঃযাত্রায় এক মাইলফলক হিসেবে কাজ করবে। উপাচার্য বলেন, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মহান স্বপ্ন নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো, জনাব তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে মানুষের সেই স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত…

Read More

প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ভাবে সাভারে নির্বাচনী পোস্টার অপসারণ

ষ্টাফ রিপোর্টার,১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিক ভাবে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করে ক্লিন সাভার গ্রীন সাভার গড়ে তুললেন। এসময় তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণ করা হয়েছে কোন জঞ্জাল থাকবে না জানিয়ে তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আসন্ন রমজানে…

Read More