২২ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভারে চাঞ্চল্যকর রানা প্লাজা ধসের রানা প্লাজার মালিক সোহেল রানা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। তিনি (শনিবার) ২১ ফেব্রুয়ারী ইফতার এবং মাগরিবের নামাজের পর ঢাকার সাভারের ব্যাংক কলোনীর মাদ্রাসা – মসজিদ মাঠে তাঁর মা মর্জিনা বেগমের জানাজায় অংশ নেন।
জানা গেছে, সোহেল রানা ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসের ১১৭৫ জন শ্রমিা মারা যাওয়ার পর গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এ পর্যন্ত তার দুইবার জামিন আদেশ হলেও পরবর্তীতে বিভিন্ন কারণে তা বাতিল হয়ে যায়। বর্তমানে সোহেল রানাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। এ অবস্থায় ২০২০ সালের ৩০ জুন রানার বাবা আব্দুল খালেক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তখন বাবার জানাজায় অংশ নিতে পারেননি সোহেল রানা। দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানার মা মর্জিনা বেগম মৃত্যুবরণ করেন। মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান সোহেল রানা। তাঁকে বিশেষ পুলিশ ভ্যানে প্রহরায় কাশিমপুর কারাগার থেকে সাভারে আনা হয়। এরপর তিনি তাঁর মায়ের জানাজায় অংশ নেন এবং মায়ের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। জানাজা শেষে সোহেল রানা তাঁর মরহুম মা ও বাবার এবং তার নিজের জন্য সকলের কাছে দোয় ও আশীর্বাদ চেয়েছেন। পরিবারসহ অন্যান্য আত্মীয়-স্বজনের সাথে কথা বলার পর প্রায় ১ ঘন্টা অবস্থানের পর রানাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা
