শেখ এ কে আজাদ,সাভার,৯ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :ঢাকা-১৯ সাভার আসনে সংসদীয় প্রার্থী ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর ধানের শীষ প্রতিকে গসংযোগে নির্বাচনকালী শেষ সময়ে রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাস্ত সময় পার করলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: আরমান হোসেন বাবু। এসময় সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আমির হামজাসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: আরমান হোসেন বাবু সাংবাদিককে জানান,ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানান সাভার ও আশুলিয়ায় এখনো শান্তিপূর্ণ অবস্থান রয়েছে,ভোট কারচুপি যেন না হতে পারে তার জন্য কর্মীরা প্রহরায় থাকবে। তার নেতৃত্বে সাভার পৌর ১,২,৩ নং ওয়ার্ডসহ ঢাকা আরিচা মহাসড়কে রেডিওকলোনীতে ধানের শীষে প্রচারণায় শ্লোগানে মুখরিত করে এবং লিফলেট বিতরন করে জনসমর্থন দেখলেন ।
শেষ সময়ে সাভারের রেডিওকলোনী এলাকায় ব্যাপক প্রচারনা করলেন ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু
