তনু হত্যা কান্ডের উচ্চ পর্যায়ে তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

asadur jamanকুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা কান্ডের উচ্চ পর্যায়ে তদন্ত চলছে ,শীঘ্রই তদন্তের রির্পোট আলোর মুখ দেখবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
শনিবার বিকেলে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২১ তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এসময় আরও বলেন টেকশই উন্নয়নে গুণগত শিক্ষার বিকল্প নেই,তাই মান সম্মত শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা উপকরণ ও তথ্য জ্ঞান সমৃদ্ধি শিক্ষা ব্যবস্থার তথ্য বিনিময়ে এই কনভেনশনের মুল উদ্দেশ্যে। এসময় তিনি পড়াশুনায় সবাইকে মনোযোগী হওয়ার আহবান জানান।
৪ দিন দিন ব্যাপি ২১ তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল ২০১৮ তে বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০০ হাজার শিক্ষার্থী ও প্রতিনিধি অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment