সোকোত্রা (ইয়েমেন), ২৪ মে : ইয়েমেনের সোকোত্রা দ্বীপে বুধবার রাতে ঘুর্ণিঝড় মেকেনু আঘাত হানায় সাতজন নিখোঁজ হয়েছে। এছাড়া আরো কয়েকশ’ লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। ঘুর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড বন্যা দেখা দিয়েছে। এতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি’র। মৎস্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিখোঁজদের মধ্যে চারজন ছিলেন যাত্রীবাহী একটি নৌকার ক্রু। আরব সাগরে ঘূর্ণিঝড়টি আঘাত হানলে নৌকাটি ডুবে যায়। অপর এক কর্মকর্তা জানান, প্রবল বর্ষণে ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হওয়ায় লোকজন আটকা পড়লে দেড়শো পরিবারকে সরকারি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়। রাষ্ট্র…
Read MoreDay: May 24, 2018
ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত
ফেনী শহরতলীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় পিকআপ চাপায় এক অন্ধ পথচারী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায়, লালপোল এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করে অন্ধ পথচারী পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিনি পিকআপ চাপায় ঘটনাস্থলে নিহত হন। নিহত পথচারী সোনাগাজী উপজেলার চর সোনাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সরোয়ার হোসেন (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির পিতা গত সপ্তাহে মারা যান। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। এ অবস্থায় ফুটওভারব্রিজ ব্যবহার না করে হাইওয়ের রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
Read Moreঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুন
উপলক্ষে এবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ১ জুন থেকে। চলবে ৬ জুন পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন, চলবে ১৫ জুন পর্যন্ত। আজ বৃহস্পতিবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ১৬ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে ১ জুন থেকে টিকেট বিক্রির সূচি ঠিক করা হয়েছে। সে হিসেবে ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের ১ জুন দেয়া হবে ১০ জুনের (রবিবার) টিকিট। ২ জুন দেয়া হবে ১১ জুনের (সোমবার), ৩ জুন দেয়া হবে ১২ জুনের (মঙ্গলবার), ৪ জুন দেয়া হবে ১৩ জুনের (বুধবার), ৫ জুন দেয়া…
Read Moreমাংস : নির্ধারিত দামের সুফল পাচ্ছে না ক্রেতা
রমজানের আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ব্যবসায়ীদের সাথে বৈঠক করে গরু, ছাগল, খাসি, ভেড়া ও মহিষের মাংসের দাম নির্ধারণ করে দিলেও রাজধানীর সব জায়গায় তার সুফল পাচ্ছেন না ক্রেতারা। সংস্থাটির আওতাধীন কিছু বাজারে নির্ধারিত দামে বিক্রি হলেও উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কোন বাজারে এর সুফল মিলছে না। এমনকি দক্ষিণ সিটির সব বাজার থেকেও নির্ধারিত দামে মাংস কিনতে পারছেন না ক্রেতারা। ফলে রাজধানী বিভিন্ন জায়গায় উভয় মাংসের দামের ২০ থেকে ৫০ টাকা বা কোন কোন ক্ষেত্রে তার চেয়ে বেশি তফাত্ দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে…
Read Moreটেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার
সাগরপথে ইয়াবার বড় চালান এনে খালাসকালে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে সাত কোটি টাকার আ্ড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনায় চিহ্নিত চার চোরাকারবারীদের পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, কক্সবাজারের গত বুধবার রাত ১১টার দিকে সাগরপথে ইয়াবার বড় চালান এনে খালাসের গোপন সংবাদ পাওয়া যায়। এই খবরের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নির্দেশনায় ওসি (তদন্ত) এসএম আতিক উল্লাহ, অপারেশন অফিসার রাজু আহমেদ, সেকেন্ড অফিসার মহির উদ্দিন খান, এসআই সাইদুল ইসলাম, এএসআই তাপস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টহল দল অভিযান চালায়। মেরিন…
Read Moreনেইমারের মাদ্রিদে আসার খবর নাকচ করে দিলেন রোনালদো
বেশ কিছুদিন ধরেই পিএসজি থেকে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে আলোচনা চলছে। কিন্তু মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, প্রতি বছরই ক্লাবের সাথে ৫০জন খেলোয়াড়ের যোগাযোগ থাকে। কিন্তু রিয়ালের আক্রমণভাগ বেশ কয়েক বছর যাবত একই আছে। মাদ্রিদ সভাপতি ফ্লোরেনতিনো পেরেজের সুদৃষ্টিতে দীর্ঘসময় ধরেই ছিলেন নেইমার। বার্নাব্যু থেকে গত মৌসুমে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমার পিএসজি যাবার পরে সে কারণেই পেরেজ এবার এই রেকর্ড ভাঙ্গতে চাচ্ছেন। শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে সামনে রেখে স্প্যানিশ টেলিভিশনে রোনালদো বলেছেন, ব্রাজিলিয়ান এই সুপারস্টারের সাথে একসাথে একই দলে খেলা…
Read Moreমাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ সারাদেশে আরো ৯জন নিহত
ফেনীর ফুলগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই মাদক বিক্রেতা সারাদেশে পুলিশ ও মাদক বিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এর মধ্যে ফেনীতে দুইজন, মাগুরায় দুইজন, আখাউড়ায় একজন, নারায়ণগঞ্জে একজন, কুমিল্লায় দুইজন। আহত হয়েছেন ৯ পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো খবর : ফেনী : বৃহস্পতিবার ভোরে ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী জাম্বুড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সামিরান শামীম উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজ গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে ও অপরজন ফুলগাজী…
Read Moreট্রাম্পের সঙ্গে বৈঠক করতে অর্থ দিয়েছিল ইউক্রেন
হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেত্রো পোরোশেঙ্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর বৈঠকের জন্য তাঁর (ট্রাম্প) আইনজীবীকে চার লাখ ডলার ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল বলে ইউক্রেন সরকারের একটি সূত্র জানিয়েছে। গত বছরের জুনে হোয়াইট হাউজে ওই বৈঠকটি হয়। ওই লেনদেনের বিস্তারিত জানিয়েছে ইউক্রেনের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেন, ‘কোহেনকে অর্থ দেয়ার কারণ, ইউক্রেনে নিবন্ধিত লবিস্ট বা ওয়াশিংটনের ইউক্রেনের দূতাবাস থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পোরোশেঙ্কোর একটি ছবি তোলা ছাড়া আর বেশি কিছু আশা করা যাচ্ছিল না। কিন্তু পোরোশেঙ্কো আরো বেশি কিছু চাচ্ছিলেন, যাকে একটি পুরাদস্তুর ‘‘বৈঠক’’…
Read Moreনাটোরে আম সংগ্রহ কার্যক্রম শুরু আগামীকাল
নাটোর, ২৪ মে : রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ব আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল শুক্রবার থেকে জেলায় আম সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দুই মাসব্যাপী এ সংগ্রহ কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে নাটোরে উৎপাদিত ১২ জাতের আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে গোপালভোগ আম পাড়ার মধ্য দিয়ে এ সময়সূচির অনুসরণ শুরু হবে। পরবর্তীতে ৫ জুন থেকে ল্যাংড়া, লকনা, নাক ফজলী জাতের আম, ১০ জুন থেকে হাড়িভাঙ্গা আম, ২০ জুন থেকে আ¤্রপালী,…
Read Moreছাত্র বৃত্তি সঠিকভাবে বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, ২৪ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট ফান্ডের আওতায় সরকারের গৃহীত বৃত্তি ও অন্যান্য সুবিধা গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে বিতরণে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিলের ৫ম বৈঠকে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ট্রাস্টের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা যাতে শিক্ষা সহায়তার সুবিধা অন লাইনে পায় সেজন্য ই-স্টাইপেন্ড ব্যবস্থা চালুর নিদের্শ দেন। বৈঠকে ট্রাস্টের কর্মকান্ড ও বর্তমান অবস্থা এবং ২০১৮ সালের বৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ট্রাস্টের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,…
Read More